ঢাকা
০৭ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা
Advertise with us

গুরুদাসপুরে পিঠা উৎসবে মুখরিত কলেজ চত্তর

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি ২০২৪   ৩৯১ বার পঠিত
গুরুদাসপুরে পিঠা উৎসবে মুখরিত কলেজ চত্তর

নাটোরের গুরুদাসপুরে বিলচলন শহীদ সামসুজ্জোহা সরকারি কলেজের বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হলো বাঙালির ঐতিহ্যবাহী পিঠা উৎসব। বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে কলেজ মাঠে ফিতা কেটে দিনব্যাপী উৎসবের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ডা. সিদ্দিকুর রহমান পাটোয়ারী।

নানা প্রজাতীর বাহারী নাম ও স্বাদের শীতকালিন পিঠা উৎসবে কলেজ চত্তর ছিলো মুখরিত। এ উপলক্ষে কলেজ চত্তরে বসেছিলো বিভিন্ন নামের ৬টি স্টল। উদ্বোধন শেষে অতিথিরা শিক্ষার্থীদের তৈরী পিঠার স্টলসমুহ ঘুরে ঘুরে দেখেন ও স্বাদ গ্রহণ করেন।

পিঠা উৎসব উপলক্ষে কলেজের শিক্ষক মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রতিষ্ঠানের অধ্যক্ষ প্রফেসর ড. মো. একরামুল হক। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন কলেজের সাবেক দুই ভিপি উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন ও পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী মোল্লা। বক্তব্য রাখেন বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রভাষক মো. আব্দুর রশীদ, ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক নাসরিন সুলতানা।

অনুষ্ঠানস্থল রাজনৈতিক ব্যাক্তিবর্গ, শিক্ষক, সাংবাদিক, শিক্ষার্থীসহ নানা শ্রেণী পেশার মানুষের উপস্থিতিতে পিঠা উৎসবে ছিল প্রাণের জোয়ার। এই উৎসবকে কেন্দ্র করে শিক্ষার্থীরা নেচে গেয়ে আনন্দ উল্লাস প্রকাশ করেন।প্রতিবছর এমন আয়োজন করার দাবী ছিলো পিঠাপ্রেমী দর্শকদের।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa