ঢাকা
২৪ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

প্রাণীর প্রতি ভালোবাসায় আলালের বিরামহীন ছুটে চলা

মুজিবুল হক কাজল
রবিবার, ১১ ফেব্রুয়ারি ২০২৪   ২৩৮ বার পঠিত
প্রাণীর প্রতি ভালোবাসায় আলালের বিরামহীন ছুটে চলা

সুকান্ত ভট্টাচার্যের রানার কবিতার মতো বিরামহীন ছুটে চলা ব্যাক্তির নাম আলাল সরকার। আলাল ছুটে চলে অবুঝ,অবলা পশু-প্রানীর চিকিৎসা সেবায়। তিনি বিনামুল্যে ত্রিশ বছর ধরে হতদরিদ্র পরিবারে লালন-পালন করা গরু,মহিষ,ভেড়া,ছাগল,হাস,মুরগীর চিকিৎসা সেবা দিয়ে আসছেন। আলাল নাটোরের গুরুদাসপুর উপজেলার উদবাড়ীয়া গ্রামের খোরশেদ আলম সরকারের ছেলে।

জানাগেছে,উপজেলার ধারাবারিষা ইউনিয়নসহ আশে পাশের গ্রামের গৃহপালিত কোন পোষা প্রানী অসুস্থ্য হয়ে পড়লে প্রথমেই ডাক পড়ে তার। আলালের সাধ্যের মধ্যে থাকলে তিনি ওই অসুস্থ্য প্রাণীর চিকিৎসা দেন। জটিল হলে উপজেলা প্রাণী সম্পদ হাসপাতালে নিতে পরামর্শ দেন। গরীর পরিবারে বিনামুল্যে ব্যবস্থাপত্র, প্রয়োজনে বিনামুল্যে ওষুধ দিয়ে সহযোগীতা করেন তিনি। একারনে এলাকায় আলাল গরিবের ডাক্তার নামেও পরিচিত।

আলাল সরকার জানান,পারিবারিক দৈন্যতার কারনে তার পড়ালেখা বেশি দুর এগোয়নি। এসএসসি পাশের পর বিভিন্ন পেশায় নিজেকে নিয়োজিত করার চেষ্টা করলেও শেষ পর্যন্ত প্রশিক্ষন নিয়ে পশু চিকিৎসা শুরু করেন। এলাকার কোন পোষা প্রাণী অসুস্থ্য হলে তিনি ব্যাথিত হন। চিকিৎসা দিয়ে তাকে সারিয়ে না তোলা পর্যন্ত তিনি অত্মতৃপ্তি পাননা। বোবা প্রাণীরা কথা বলতে পারেনা,সন্তান অসুস্থ্য হলে যেমন মা বাবার কষ্ট হয় ঠিক তেমনি গরু ছাগল অসুস্থ্য হলে তিনি ব্যাথিত হন বলেও জানান।

ব্যাংক কর্মকর্তা মুজিবুল হক কাজল জানান,একজন মানবিক পশু চিকিৎসক হিসাবে আলাল সরকারের সুনাম এলাকাজুড়ে। ছোট বেলা থেকেই তাকে দেখে আসছি বর্তমানে ষাট বছর বয়সেও সেই আগের মতোই আবিরাম ছুটতে দেখছি। তিনি পেশার প্রতি আন্তরিক নির্লোভ একজন মানুষ।

উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা আলমগীর হোসেন জানান,আলাল সরকার উপজেলা প্রাণী সম্পদ অফিসের মাধ্যমে প্রশিক্ষন নিয়ে প্রত্যন্ত অঞ্চলে গবাদি পশুর চিকিৎসা দিচ্ছেন। তিনি মানবিক একজন মানুষ। পোষা প্রাণীর প্রতি তার ভালোবাসা-আন্তরিকতা এ বিভাগের সুনাম বৃদ্ধি করেছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa