ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন
Advertise with us

গুরুদাসপুরে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ০৭ জুন ২০২৪   ৩৪৫ বার পঠিত
গুরুদাসপুরে হাঁস আনতে গিয়ে বজ্রপাতে গৃহবধুর মৃত্যু

নাটোরের গুরুদাসপুর পৌর এলাকায় বজ্রপাতে আবেরা বেগম (৪০) নামে এক গৃহবধুর মৃত্যু হয়েছে। শুক্রবার (৭ জুন) দুপুর ২টার দিকে তার মৃত্যু হয়। নিহত আবেরা বেগম দুই সন্তানের জননী ও গুরুদাসপুর পৌরশহরের আনন্দ নগর মহল্লার সাদ্দাদ মন্ডলের স্ত্রী।

নিহতের স্বজন ও ৯ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ফজলুর রহমান ফজল বলনে, দুপুর ২টার দিকে আকাশে মেঘ দেখে নিহত আবেরা বেগম বাড়ির পাশে ডোবা থেকে হাঁস ফিরিয়ে আনতে যান। এসময় বৃষ্টি শুরু হলে তিনি একটি আম গাছের নিচে আশ্রয় নেন। কিন্তু তাঁর পাশে বিকট শব্দে একটি বজ্রপাত পরলে তিনি সেখানেই লুটিয়ে পরেন। পরে স্বজনরা তাকে উদ্ধার করে গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত্যু ঘোষনা করেন।

গুরুদাসপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিৎসক চৈতি মুন্সি বলেন,দুপুরে ওই গৃহবধুকে তার স্বজনরা চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসেন। এর আগেই তার মৃত্যু হয়। তার শরীরে বজ্রপাতের কোন লক্ষন পাওয়া না গেলেও ধারনা করা হচ্ছে বজ্রপাতের শব্দে হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মৃত্যু বরণ করেছেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa