নাটোরের গুরুদাসপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফাহমিদা আফরোজ আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। বুধবার (০৮ জানুয়ারী) শেষ বিকেলে ইউএনও সালমা আক্তার বদলিজনিত কারণে আনুষ্ঠানিকভাবে তার দায়িত্ব হস্তান্তর করে বিদায় নিয়েছেন।
ইউএনও সালমা আক্তার দীর্ঘসময় গুরুদাসপুর উপজেলা প্রশাসনের দায়িত্ব পালনকালে মানবিক দৃষ্টিভঙ্গি, দায়িত্বশীলতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের জন্য সাধারণ মানুষের আস্থা অর্জন করেন। বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার দায়িত্ব পালনের প্রশংসা করেছেন।
বিদায় অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। সালমা আক্তার গুরুদাসপুর থেকে নতুন কর্মস্থল সিলেটে যোগদান করবেন। আর নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয় থেকে বদলি হয়ে গুরুদাসপুর উপজেলায় যোগদান করেছেন।
নবাগত ইউএনও ফাহমিদা আফরোজ জনগণের কল্যাণে রাষ্ট্রের এ গুরুত্বপুর্ন দায়িত্ব নিষ্ঠার পালনের অঙ্গীকার ব্যক্ত করেছেন।
বাংলাদেশ সময়: ৮:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ জানুয়ারি ২০২৫
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||