মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিলেন শামীম

সাজেদুর রহমান সাজ্জাদ

০৪ ফেব্রুয়ারি ২০২৫ ১২:২০ অপরাহ্ণ

গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থিতা ঘোষণা দিলেন শামীম

আগামী সপ্তম উপজেলা পরিষদ নির্বাচনে নাটোরের গুরুদাসপুরে ভাইস চেয়ারম্যান পদে প্রার্থী হিসেবে আনুষ্ঠানিক প্রচার শুরু করেছেন শামীম আহম্মেদ। সোমবার সন্ধ্যা ৬ টার দিকে উপজেলার চাঁচকৈড় বাজার এলাকায় লিফলেট বিতরনের মাধ্যমে তিনি ওই প্রার্থীতা ঘোষনা দেন।

শামীম গুরুদাসপুর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক। তিনি আওয়ামী সরকার আমলে হামলা-মামলার শিকার হয়েছেন। জেলও খেটেছেন ত্যাগী তরুন ওই নেতা।
নিজের প্রার্থীতা ঘোষনা প্রসঙ্গে শামীম বলেন,সময় এসেছে পরিবর্তনের। পুরাতনকে ভেঙ্গে নতুন সমাজ গঠনে শিক্ষিত ও তরুন নেতৃত্বের কোন বিকল্প নেই। জনসাধারণের দাবির পরিপ্রেক্ষিতে উপজেলা পরিষদ নির্বাচনে আমি আনুষ্ঠানিকভাবে প্রার্থিতা ঘোষণা করছি। আমি বিশ্বাস করি মানুষের ভালোবাসা দলীয় সমর্থন আমাকে বিজয়ী করবে। এ জনপদের মাদক, সন্ত্রাস নির্মূলে কাজ করতে চান তিনি।

লিফলেট বিতরনের সময় উপস্থিত ছিলেন পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক মিজানুর রহমান মিজান,প্রচার সম্পাদক শাহাদৎ হোসেন সবুজ,উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক রাঙা মোল্লা ও সেলিম রেজা,উপজেলা তাঁতি দলের সভাপতি তৌহিদুল ইসলাম প্রমুখ।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ১২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৫

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com