ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবে সাজ্জাদ সভাপতি-জালাল সম্পাদক নির্বাচিত

স্টাফ রিপোর্টার..
বৃহস্পতিবার, ২০ ফেব্রুয়ারি ২০২৫   ৩৩৬ বার পঠিত
গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবে সাজ্জাদ সভাপতি-জালাল সম্পাদক নির্বাচিত

উৎসবমুখর পরিবেশ ও গনতান্ত্রিক পদ্ধতিতে নাটোরের গুরুদাসপুর রিপোর্টার্স ক্লাবের দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে সভাপতি পদে প্রতিদিনের সংবাদের প্রতিনিধি ও গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান সাজ্জাদ ও সাধারণ সম্পাদক আনন্দ টিভি ও মানবকন্ঠে প্রতিনিধি জালাল উদ্দিন জয়ী হয়েছেন।
বৃহস্পতিবার (২০ ফেব্রুয়ারী) উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সকাল ১০ টা থেকে ঘন্টাব্যাপি চলে ওই ভোট গ্রহণ। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলেন যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ। প্রিজাইডিং অফিসার ছিলেন কালের কন্ঠের আলী আক্কাছ ও সহকারী প্রিজাইডিং ছিলেন ঢাকা ট্রিবিউনের প্রতিনিধি আবুল কালাম আজাদ।

নির্বাচনে প্রার্থীদের এজেন্টর দ্বায়িত্ব পালন করেন সমকাল ও এন টিভির অনলাইন প্রতিনিধি নাজমুল হাসান ও সংবাদ সারাবেলার আরেফিন শুভ। নির্বাচন পর্যবেক্ষক হিসাবে ছিলেন আমার সংবাদের আব্দুস সালাম,নাগরিক টিভির মেহেদি হাসান তানিম,মানব জমিনের মিজানুর রহমান,আজকের দর্পনের জুয়েল হাসান টিপু।
নির্বাচনে জয়ী হলেন যারা-সহ-সভাপতি ইত্তেফাকের রাশিদুল ইসলাম, যুগ্ম সম্পাদক পদে মোহনা টিভির মিজানুর রহমান,সাংগঠনিক সম্পাদক খোলা কাগজের জনি পারভেজ,কোষাধ্যক্ষ আমার দেশের রহমত আলী,প্রচার ও প্রকাশনা সম্পাদক সকালের সময়ের আতিকুর রহমান,নির্বাহী সদস্য দিবারাত্রীর সম্পাদক আখলাকুজ্জামান ও চ্যানেল এস এর সোহেল রানা।
প্রধান নির্বাচন কমিশনার যুগান্তর প্রতিনিধি দিল মোহাম্মদ বলেন-গনতান্ত্রিক পদ্ধতির এ নির্বাচন অনুকরনীয়। নির্বাচিত সবার জন্য শুভকামনা রইলো। সাংবাদিকদের কল্যানে কাজ করতে নির্বাচিতদের প্রতি আহবান জানান তিনি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa