ঢাকা
২২ আগস্ট ২০২৬
শিরোনাম
ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ
Advertise with us

নদীতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ২৫ মে ২০২৫   ১৪৯ বার পঠিত
নদীতে মিললো নিখোঁজ শিশুর মরদেহ

নদীর নতুন পানিতে বন্ধুদের সাথে খেলা করতে গিয়ে নিখোঁজ হয় শিশু রোহান। নিখোঁজের ২২ ঘন্টা পর রবিবার সকাল ৯ টার দিকে রুহানের লাশ মিলেছে। রুহান নাটোরের গুরুদাসপুর উপজেলার পিপলা গ্রামের গোকুল হোসেনের ছেলে ও পিপলা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেনীর শিক্ষার্থী।
এলাকাবাসী ও স্বজনরা জানান, শনিবার সকাল ১১ টার দিকে পিপলা মাদ্রাসা সংলগ্ন এলাকায় নির্মানাধীন ব্রীজের পাশে নদীতে বন্ধুদের সাথে গোসল ও খেলা করছিলো রোহান। এর ফাঁকে কোন একসময় বন্ধুদের অগোচরে নিখোঁজ হয় ওই শিশু শিক্ষার্থী। এলাকাবাসী শিশুটিকে উদ্ধারে ব্যর্থ হয়ে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিভেন্সে খবর দেন। তাদের সহায়তায় ডাকা হয় রাজশাহী বিভাগীয় ডুরুরী দলকে। নদীতে কচুরী ও ¯্রােতের কারনে তারা সন্ধ্যা পর্যন্ত চেষ্টা চালিয়ে লাশ উদ্ধারে ব্যর্থ হয়ে উদ্ধার কাজ শেষ করেন।
রবিবার (২৫ মে) এলাকাবাসী পুনরায় শিশু রোহানের লাশ উদ্ধারে নদীতে নামলে সকাল ৯ টার দিকে নির্মানাধীন ব্রীজ সংলগ্ন এলাকায় ডুবে যাওয়া শিশুর মরদেহ খুঁজে পায়।
খুবজীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুল ইসলাম শিশু রোহানের মৃত্যু ও লাশ উদ্ধারের সত্যাতা নিশ্চিত করে জানান, গোকুলের দুই সন্তানের মধ্যে রোহান ছোট। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারকে যথাযথ সহযোগীতার আশ^াস দেন তিনি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa