সোমবার ৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৫শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার

গুরুদাসপুর বার্তা ডেস্ক

২৯ মে ২০২৬ ৭:০৮ অপরাহ্ণ

প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার

“পড়িলে বই আলোকিত হই না,পড়িলে বই অন্ধকারে রই”-আলো যেমন জাগতিক নিয়মে অন্ধকার দূর করে সবকিছু দৃশ্যমান করে, তেমনি বই মানুষের মনে জ্ঞানের সঞ্চার করে মনের অন্ধকারকে দূর করে| সবকিছুকে উদ্ভাসিত করে চেতনার আলোয়| জ্ঞানের আলো অতীত থেকে ভবিষ্যৎ, কাছে থেকে দূরে, এক প্রান্ত থেকে দূরপ্রান্তে, যুগ থেকে যুগান্তরে জ্ঞানের আলোকে পৌঁছে দেয়| জ্ঞানের স্ফূরণ মানুষের মধ্যে ছড়িয়ে দিতে পারে একমাত্র বই|

তেমন চেতনা থেকে নাটোরের গুরুদাসপুর উপজেলার মকিমপুর নামোপাড়া এলাকায় জ্ঞানের আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার| হাতের কাছে এ পাঠাগারের বইগুলো পড়তে পেরে খুশি স্থানীয় সব বয়সী বইপ্রেমিকরা| অনেকে পাঠাগারে বসে জ্ঞান আহরণ করেন, আবার অনেকে বই বাড়িতে নিয়ে পড়ার সুযোগ পাচ্ছেন|২৯ মে শুক্রবার সরেজমিনে পাঠাগারে গিয়ে দেখা গেছে, স্থানীয় শিক্ষিত-চাকুরে সচেতন কিছু যুবকের হাত ধরে ২০০৬ সালে প্রতিষ্ঠিত হয় আল মদিনা পাঠাগার| ঈদুল আযহা উপলক্ষে ওই প্রতিষ্ঠানের আয়োজনে সুবিধা বঞ্চিত শিশুদের নিয়ে ‘ভুক্কিভাত’ নামক রান্নার আয়োজন করে| যেখানে তারা নিজেরা রান্না করে সে খাবার খেয়েছে| পরে বিকালে ঘোড় দৌড়ের আয়োজন করা হয়|
প্রতিষ্টানের সভাপতি স্থপতি মাসুম বিল্লাহ জানান,প্রত্যন্ত অঞ্চলে জ্ঞানের আলো ছড়িয়ে দিতেই তার ˆপত্রিক ১৬ শতাংশ জায়গায় পাঠাগারটি গড়ে তোলা হয়েছে| বর্তমানে সেখানে পাকা ঘরে রাখা হয়েছে প্রায় ৫ শতাধীক বই| যে বই পরে শিক্ষার্থীরা আলোকিত মানুষ হবার ¯^প্ন লালন করছে| গ্রামের অনেক শিক্ষিত তরুণ, যুবক ও বয়স্কসহ প্রতিদিন ১৫ থেকে ২০ জন আসেন বই পড়তে| গ্রামের ছেলে-মেয়েরা মোবাইল গেমস,মাদক ও বিভিন্ন সময় অপচয়মূলক কাজে না জড়িয়ে এখন এখানে বই পড়তে আসছে|
শিশু শিক্ষার্থী আয়শা জানান, এ পাঠাগারে মজার মজার শিশুতোষ বই আছে,ছুটির দিনে কিংবা স্কুল ছুটির পর তারা এখানে এসে বই পরে মজা পান|
গ্রন্থাগারীক রবিউল করিম জানান, এ পাঠাগারের যুবকদের আয়োজনে বৃক্ষ রোপন,রাস্তা সংস্কার,ঈদ সামগ্রী বিতরন,জাতীয় দিবস পালনসহ ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতার আয়োজন করে থাকেন| তিনি প্রতিষ্ঠানটিতে সরকারী সহযোগীতা কামনা করেন|

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ৭:০৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৯ মে ২০২৬

gurudaspurbarta.com |

advertisement

এ বিভাগের সর্বাধিক পঠিত

advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com