ঢাকা
০৩ সেপ্টেম্বর ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন ভাতিজার জায়গা চাচার জবরদখল মুক্ত করতে গিয়ে মামলা দিয়ে হয়রানীর অভিযোগ স্কুলের ভবন ভেঙ্গে বিক্রি করা সেই প্রধান শিক্ষককে শোকজের পর তদন্ত শুরু গুরুদাসপুরে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু ভ্যাপসা গরম-তীব্র লোডসেডিংয়ে বেড়েছে তালপাখার দাম ও কদর গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা
Advertise with us

গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন

সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬   ৫১ বার পঠিত
গুরুদাসপুরে দেড় শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানে অর্থ প্রাদান করলো রাশিদ-নিলু ফাউন্ডেশন

বক্তব্য রাখছেন রাশিদ-নিলু ফাউন্ডেশনের চেয়ারম্যান আমেরিকা প্রবাসী আলহাজ রাশিদুল ইসলাম  ছবি: -প্রতিনিধি

নাটোরের গুরুদাসপুরে অসুস্থ রোগী, কৃতি শিক্ষার্থী ও ধর্মীয় প্রতিষ্ঠানে অনুদানের টাকা প্রদান করেছে সামাজিক ও মানবিক প্রতিষ্ঠান ‘রাশিদ-নিলু ফাউন্ডেশন’। বুধবার বিকেল ৪টায় পৌর সদরের চাঁচকৈড় নাজিম উদ্দিন স্কুল এন্ড কলেজ মাঠে এ অনুদান দেয়া হয়।
জানা যায়, আমেরিকা প্রবাসী ও ফাউন্ডেশনের চেয়ারম্যান মো. রাশিদুল ইসলাম বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ৩০ জন কৃতি শিক্ষার্থী, ১৫টি ধর্মীয় ও দাতব্য প্রতিষ্ঠান, ১১০ জন দুস্থ অসহায় রোগীর মাঝে ৮ লাখ ৫০ হাজার টাকার অনুদান তুলে দেন।

ফাউন্ডেশনের উপদেষ্টা আমিরুল ইসলামের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) আসাদুল ইসলাম, অধ্যক্ষ হারুনুর রশিদ, অধ্যক্ষ আফছার আলী, প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, ব্যবসায়ী নাজিম উদ্দীন সরদার,সাংবাদিক আলী আক্কাছ, গুরুদাসপুর বার্তার সম্পাদক সাজেদুর রহমান, শিক্ষার্থী সাবিহা ইসলাম প্রমূখ।

oppo_1026

অনুষ্ঠান সঞ্চালনা করেন চলনবিল প্রবাহের প্রকাশক ও সম্পাদক মাহমুদুল হক খোকন।অনুদানপ্রাপ্ত অসুস্থ শুকুর মাহমুদ, মো. খুদু, রোকিয়া বেগমসহ অনেকে জানান, রাশিদ-নিলু ফাউন্ডেশনের আর্থিক অনুদান তাদের বাঁচার পথ দেখিয়েছে।
কৃতি শিক্ষার্থী সাবিহা বলেন- আমাদের উপবৃৃত্তির টাকা দিয়ে উৎসাহিত করায় রাশিদ-নিলু ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।
প্রবাসী রাশিদুল ইসলামের দুুই ছেলে রিদন তালহা ইবনে রাশিদ ও জুবায়ের ইসলাম রাহাত পিতা মাতার দেখানো পথ অনুসরণ করে আগামীতে ফাউন্ডেশনটির কার্যক্রম বৃদ্ধিতে সহায়ক ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।
ফাউন্ডেশনের চেয়ারম্যান রাশিদুল ইসলাম বলেন- ‘২০২১ সালে প্রতিষ্ঠিত ফাউন্ডেশনটি আর্ত মানবতার সেবায় কাজ করে যাচ্ছে। আগামীতে কার্যক্রম বৃদ্ধির আরো বড় পরিকল্পনা রয়েছে।’

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa