নাটোরের গুরুদাসপুরে আদালতের রায় অমান্য করে জমিদখল চেষ্টার অভিযোগ উঠেছে সবুজ হোসেন ও তার স্বজনদের বিরুদ্ধে। অভিযুক্ত সবুজ উপজেলার মশিন্দা পুর্ব-বাহাদুর পাড়া গ্রামের শাহাদৎ হোসেনের ছেলে। ভুক্তভোগী মাবিয়া বেগম একই গ্রামের সাইফুল ইসলামের স্ত্রী।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকালে উপজেলা শাপলা চত্তরের পাশের একটি ভবনের  কক্ষে সংবাদ সম্মেলনে ভুক্তভোগী মাবিয়া বেগম দাবী করে বলেন, উপজেলার মশিন্দা মৌজার ৬৭২ নম্বর খতিয়ানের ৭১৩২ নম্বর দাগের ৫ শতাংশ জায়গা তাদের পুর্বপুরুষ লইম উদ্দিন সরদার প্রতিবেশী শাহাদৎ হোসেন ও ভাইদের বসবাসের জন্য অনুমতি দলিল করে দেন। একসময় সবাই সেখানে বসবাস করলেও বর্তমানে সেখানে তাদের ভাতিজা সবুজ ছাড়া কেউ বসবাস করছেন না।
এর আগে ২০০২ সালে তার স্বামী সাইফুল ইসলামের কাছে সবুজের সাতজন অংশিদার দলিলমুলে জমিটি সাইফুল ইসলামের কাছে হস্তান্তর করেন। জমির এমন বিষয় নিয়ে আদালতে চলমান মামলায় নি¤œ আদালতে তাদের পক্ষে রায় দিলেও সবুজ ও তার মা সুর্য বেগম তা মানছেন না। প্রতিহিংসায় সোমবার রাতে তাদের খড়ের দাগায় আগুন দেয় প্রতিপক্ষের লোকজন। সকালে ওই বিরোধপুর্ন জায়গায় জোর করে ঘড় ওঠানোরও চেষ্টা করে। এতে তাদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।
এরই প্রেক্ষিতে সবুজ বাদী হয়ে গুরুদাসপুর থানায় ৮ জনের নামে মারপিটের মিথ্যা অভিযোগ দায়ের করেছেন। আদালতে মামলা চলমান ও বিরোধপুর্ন জায়গায় ঘড় নির্মানে বাধা প্রদানের ঘটনা ঘটলেও মারপিটের ঘটনা ঘটেনি বলে দাবী করা হয়। প্রতিকার পেতে তারা গুরুদাসপুর থানায় লিখিত অভিযোগ দিয়েছেন বলেও জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মোবারক হোসেন,মুক্তি বেগম,মামুন হোসেন,মোহসিন আলী প্রমুখ।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল হান্নান জানান,তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।