নাটোরের গুরুদাসপুর উপজেলার মকিমপুরে সবুজায়ন এবং গ্রামীণ সৌন্দর্য বর্ধনের লক্ষ্যে আল মদিনা পাঠাগারের উদ্যোগ ও জেলা ফুলকুড়ি আসরের সার্বিক তত্বাবধানে বৃক্ষরোপণ কর্মসূচি সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) সকালে ওই কর্মসূচী পালিত হয়।
আয়োজকসুত্রে জানা গেছে, মাকিমপুরের চাকল বিলের গ্রামীন রাস্তার দুই ধারে ১০০টি বিভিন্ন প্রজাতির বনজ,ফলজ ও ওষধী বৃক্ষ রোপন করা হয়। শিশু শিক্ষার্থীদের মাঝে কিছু গাছের চারা বিতরণ করা হয়।
পাঠাগারের সভাপতি প্রকৌশলী মাসুম বিল্লাহর সভাপতিত্বে বৃক্ষরোপন শেষে পথসভায় ফুলকুড়ি আসর নাটোর জেলা শাখার পরিচালক তরিকুল ইসলাম, উপদেষ্টা আব্দুস সাত্তার মোল্লা, গ্রন্থাগারিক রবিউল ইসলাম, ক্রীড়া সম্পাদক মাহবুবর রহমান, শিক্ষক হাফেজ ইব্রাহিম ছাড়াও এলাকার নানা শ্রেণী পেশার মানুষ উপস্থিত ছিলেন।
সভাপতি প্রকৌশলী মাসুম বিল্লাহর বলেন, মকিমপুর প্রত্যন্ত অঞ্চলের অবহেলিত একটি গ্রাম। স্বাধীনতার এতবছর পরেও নাগরিকরা সুবিধা থেকে বঞ্চিত। আমরা চাই, আমাদের নিজেদের যা আছে তাই নিয়ে গ্রামটাকে বসবাসের উপযোগী হিসেবে গড়ে তুলতে। আগামী প্রজন্মের জন্য আমাদের এই সবুজায়ন কর্মর্সচী। তিনি যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে ঝাউপাড়া-জোলাগাড়ির রাস্তা পাকাকরণে কতৃপক্ষের দৃষ্টি আকর্ষন করেন।
মন্তব্য করুন