মানসিক প্রতিবন্ধি মায়ের একমাত্র সন্তান আঁখি। ছোট বেলায় তার জন্মের দুই বছরের মাথায় মায়ের ডিভোর্স হয়। বাবা বিয়ে করলে সৎ মায়ের সংসারে দাদির তত্ববধানে জীবন সংগ্রাম শুরু হয় তাঁর। অদম্য বেধাবী আঁখি খাতুন এসএসসি’তে বিজ্ঞান বিভাগে ১১৭৫ নম্বর নিয়ে কলেজে ভর্তি হন। কলেজ জীবনে ভালোবেসে বিয়ে করে সংসার জীবন শুরু করলেও শশুর-শাশুড়ি ও স্বামীর আগ্রহে পড়ালেখা চালিয়ে যেতে থাকেন। গর্ভবতী অবস্থায় উচ্চ মাধ্যমিক পরীক্ষায় অংশ নেন তিনি। সেই আঁখি সকল প্রতিকুলতা জয় করে এ বছর উচ্চ মাধ্যমিকের ফলে জিপিএ৫ (গোল্ডেন) পেয়ে হয়েছেন উপজেলা সেরা।
আঁখি পাবনার চাটমোহর উপজেলার ছাইকোলা গ্রামের আকমল হোসেন ও মধু খাতুন দম্পতির সন্তান। সে ছাইকোলা ডিগ্রি কলেজ থেকে এবছর উচ্চ মাধ্যমিক পরিক্ষায় অংশ নিয়ে মানবিক বিভাগ থেকে জপিএ-৫ অর্জন করেছে। তাঁর প্রাপ্ত নম্বর ১০৯১।
আঁখির এ সাফল্যে আনন্দিত তার পরিবার, শিক্ষক ও সহপাঠীরা। তবে শুধু ভালো ফলাফল অর্জনেই থেমে থাকতে চায় না সে। ভবিষ্যতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ালেখার স্বপ্ন তার। পড়ালেখা শেষে বিসিএস প্রশাসন ক্যাডারে যোগদানের মাধ্যমে দেশ ও মানুষের সেবা করার স্বপ্ন দেখেন আঁখি। তবে তার প্রথম পছন্দ বিচার বিভাগ। এ স্বপ্ন পূরণে সবার কাছে দোয়া চেয়েছেন মেধাবী এই শিক্ষার্থী।

ছাইকোলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম বলেন, “ সদ্য প্রকাশিত ফল বিপর্যয়ের মধ্যেও তাঁর কলেজ উপজেলায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। এ কলেজ থেকে আঁখি খাতুন, উম্মুল খাইর সাফিয়া, মোছা. তামিম সরকারসহ ৩ জন জিপিএ ৫ পেয়েছে। এ অর্জনে আমরা আনন্দিত ও গর্বিত।”
নিজের অনুভূতি প্রকাশ করে আঁখি বলেন, “আমার লেখাপড়ায় বড় অবদান দাদির। তার পাশাপাশি মা-বাবা,স্বামী,শশুর-শাশুড়ি ও শিক্ষকদের অবদান অপরিসীম। তারা সবসময় আমাকে উৎসাহ ও সহযোগিতা করেছেন। আমার আগামীর স্বপ্ন পূরণে সবার দোয়া চাই।”
আঁখির ভালো ফলাফলে শাশুড়ি রওশনারা খাতুন বলেন, “আমার বউমা অনেক পরিশ্রমি। সংসার সামলিয়ে সে প্রতিদিন নিয়মিত ৭ থেকে ৮ ঘন্টা লেখা পড়া করেছে। লেখাপড়া চালিয়ে যেতে পরিবার থেকে সবধরনের সহযোগীতা অব্যাহত থাকবে।
আঁখির এ সাফল্যে গর্বিত ছাইকোলা ডিগ্রি কলেজের গভর্নিংবডি,শিক্ষক-শিক্ষার্থী সহ এলাকাবাসী। তার এই অর্জন এলাকার অন্য শিক্ষার্থীদেরও অনুপ্রণিত করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
মন্তব্য করুন