ঢাকা
২৪ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

শাকিবের ৪ কোটি টাকার সিনেমায় নায়িকা পূজা

বিনোদন ডেস্ক
শুক্রবার, ০১ জুলাই ২০২২   ২০৬ বার পঠিত
শাকিবের ৪ কোটি টাকার সিনেমায় নায়িকা পূজা

ঢাকাই সিনেমার শীর্ষ নায়ক শাকিব খান প্রযোজক হিসেবেও সফল। তার প্রতিষ্ঠান এসকে ফিল্মস থেকে একাধিক সিনেমা নির্মিত হয়েছে। সেগুলো দর্শকপ্রিয়তাও পেয়েছে। কিছুদিন আগে প্রযোজক হিসেবে সরকারি অনুদানও পেয়েছেন শাকিব। ‘মায়া’ নামের একটি সিনেমার জন্য সরকার তাকে ৬৫ লাখ টাকা অনুদান দিচ্ছে।

সিনেমাটি পরিচালনা করবেন হিমেল আশরাফ। আর এতে নায়কের চরিত্রে শাকিব খানই থাকছেন, তা বলার অপেক্ষা রাখে না। তবে নায়িকা কে হবেন, সেটা নিয়ে ছিল কৌতূহল। এবার শাকিব নিজেই নিশ্চিত করলেন, সিনেমাটিতে তার সঙ্গে থাকছেন পূজা চেরি।

‘মায়া’ নামটি পরিবর্তন হওয়ার সম্ভাবনা আছে। গল্প ও পরিস্থিতি অনুযায়ী সিদ্ধান্ত নেবেন সংশ্লিষ্টরা। সিনেমাটির গল্প রচনা করেছেন ও চিত্রনাট্য লিখেছেন ফেরারী ফরহাদ। চলতি বছরের শেষ দিকে এর শুটিং হবে।

শাকিব খান জানিয়েছেন, ‘মায়া’ হবে বড় আয়োজনের সিনেমা। সরকারি অনুদানের সিনেমাগুলো সাধারণত স্বল্প পরিসরে নির্মিত হয়। সেই ধারণা পাল্টে দিতে চান শাকিব। তার ভাষ্য, “সরকার যে টাকাটা দেবে, সেটা দিয়ে আসলে আমার সিনেমাটি হবে না। ‘মায়া’র বাজেট অনেক বেশি। শুধু ভিএফএক্সেই লাগবে দেড় কোটি টাকা। সব মিলিয়ে ৪ কোটি ছাড়িয়ে যাবে বাজেট।”

শাকিব খান ও পূজা চেরি জুটি বেঁধে ইতোপূর্বে ‘গলুই’ নামের একটি সিনেমা উপহার দিয়েছেন। এস এ হক অলিক পরিচালিত সিনেমাটি গত রোজার ঈদে মুক্তি পায়। এতে তাদের রসায়ন দর্শকরা পছন্দ করে। দেশজুড়ে সিনেমাটি দারুণ সাড়া পায়। সেই সাফল্যের ওপর ভরসা করেই ফের পূজাকে নায়িকা হিসেবে নিচ্ছেন শাকিব।

এদিকে শাকিব খান বর্তমানে যুক্তরাষ্ট্রে রয়েছেন। গ্রিন কার্ডের জন্য গত বছরের নভেম্বর থেকে টানা সেখানে অবস্থান করছেন তিনি। সম্প্রতি সেই গ্রিন কার্ড পেয়েছেন। তাই এখন সহজেই বাংলাদেশ টু যুক্তরাষ্ট্র যাতায়াত করতে পারবেন। শোনা যাচ্ছে, ঈদের আগেই তিনি দেশে ফিরবেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa