চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় নতুন করে ১৭ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। শনাক্তের হার ১০ দশমিক ৮৯ শতাংশ।
মঙ্গলবার (২ আগস্ট ) চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।
চট্টগ্রামের সিভিল সার্জন ইলিয়াস চৌধুরী বলেন, ১১টি ল্যাবে ১৫৬টি নমুনা পরীক্ষায় ১৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এর মধ্যে ১৭ জন নগরের বাসিন্দা।
সোমবার (১ আগস্ট ) চট্টগ্রামে ২৩ জনের করোনা শনাক্তের কথা জানিয়েছিল সিভিল সার্জন কার্যালয়।
চট্টগ্রামে এখন পর্যন্ত ১ লাখ ২৮ হাজার ৫৫৭ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে নগরের বাসিন্দা ৯৩ হাজার ৭০৮ জন। বাকিরা বিভিন্ন উপজেলার।
করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে মোট ১ হাজার ৩৬৭ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ৭৩৭ জন নগরের বাসিন্দা। আর বিভিন্ন উপজেলায় মৃত্যু হয়েছে ৬৩০ জনের।
২০২০ সালের ৩ এপ্রিল চট্টগ্রামে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর ৯ এপ্রিল ভাইরাসটিতে আক্রান্ত হয়ে প্রথম কোনো ব্যক্তি মারা যান।
বাংলাদেশ সময়: ১২:৩৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২
gurudaspurbarta.com | MD. Faruk Hossain
| শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
|---|---|---|---|---|---|---|
| ১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
| ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১ | |
| ১৩ | ৪ | ১৫ | ১৬ | ১ | ৮ | ১৯ |
| ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
| ২৭ | ২ | ৯ | ৩০ | |||