মঙ্গলবার ৯ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৬শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

শিরোনাম

মিরসরাইয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১

নিজস্ব প্রতিবেদক

২২ জুন ২০২২ ১১:৫৫ পূর্বাহ্ণ

মিরসরাইয়ে ট্রেন-ট্রাকের সংঘর্ষে নিহত ১

চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিংয়ে ট্রেনের সঙ্গে ড্রাম ট্রাকের সংঘর্ষে ট্রাকের হেলপার নিহত ও ড্রাইভার আহত হয়েছেন। বুধবার (২২ জুন) রাত ১টা ১০ মিনিটে ঢাকাগামী তূর্ণা নিশিতা এক্সপ্রেস ও বারইয়ারহাটমুখী বালু ভর্তি ড্রাম ট্রাকের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন সীতাকুণ্ড রেলওয়ে ফাঁড়ির ইনচার্জ এসআই খোরশেদ আলম।

নিহত মুরসালিন (১৮) লক্ষ্মীপুরের আন্ধারমানিক এলাকার শামসুল আলমের ছেলে। আহত ট্রাক চালক শাহ আলমের অবস্থা গুরুতর হওয়ায় উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় পাঠানো হয়েছে বলে জানায় পুলিশ।

এসআই খোরশেদ আলম বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা ঢাকামুখী তূর্ণা নিশিতা ট্রেন চট্টগ্রামের মিরসরাইয়ের বারইয়ারহাট রেলক্রসিং এলাকায় পৌঁছালে ড্রাম ট্রাকের সঙ্গে ট্রেনটির সংঘর্ষ হয়। গেটম্যান রেললাইনের দুইপাশের গেটবার না ফেলায় ট্রাকটি রেললাইনের ওপর উঠে যায়। ফলে ঢাকামুখী তূর্ণা নিশিতা এক্সপ্রেসের ধাক্কায় ট্রাকটি দূরে গিয়ে পড়ে। পরে স্থানীয়রা ট্রাকের হেলপার মুরসালিনকে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তিনি বলেন, সংঘর্ষে ট্রেনের তেমন কোন সমস্যা হয়নি। সংঘর্ষের পর ১০ মিনিটের মতো ট্রেনটি দাঁড়িয়েছিল। এরপর গন্তব্যের উদ্দেশে ছেড়ে যায়।

তবে স্থানীয়রা অভিযোগ করে বলেন, ট্রেন চলাচলের সময় রেল গেটের বার না ফেলে গেটম্যান আনোয়ার হোসেন ঘুমাচ্ছিলেন।

Facebook Comments Box
SHARE NOW

বাংলাদেশ সময়: ১১:৫৫ পূর্বাহ্ণ | বুধবার, ২২ জুন ২০২২

gurudaspurbarta.com |

advertisement
advertisement

আক

শনিরবিসোমমঙ্গলবুধবৃহশুক্র
 
১০১১
১৩১৫১৬১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭৩০ 
advertisement

প্রকাশক : মোঃ ফারুক হোসেন ০১৭১১০৫৫৪৩১

সম্পাদক : অধ্যাপক মোঃ সাজেদুর রহমান সাজ্জাদ ০১৭১৯৭৯৩০০৩

আইন উপদেষ্টা : এডভোকেট এস এম শহিদুল ইসলাম সোহেল, সুপ্রিমকোর্ট ঢাকা

বার্তা ও বানিজ্যিক কার্যালয়, মুন টেলিকম, চাঁচকৈড় বাজার, গুরুদাসপুর, নাটোর-৬৪৪০। 01711055431, gurudaspurbarta@gmail.com, gurudaspurbarta@hotmail.com