ঢাকা
২১ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে বর্নাঢ্য আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২   ২৩৬ বার পঠিত
গুরুদাসপুরে বর্নাঢ্য আয়োজনে আওয়ামীলীগের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

নাটোরের গুরুদাসপুরে বর্নাঢ্য আয়োজনে আওয়ামী লীগের ৭৩তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করেছে উপজেলা,পৌর আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন। সকালে সংসদ সদস্য ও জেলা আ.লীগের সভাপতি সমর্থিত ও বিকালে মেয়র ও উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক সমর্থিতরা পৃথক পৃথকভাবে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা,আনন্দ শোভাযাত্রা ও আলোচনা মাধ্যমে প্রতিষ্ঠা বার্ষিকী পালন করেছে।

বৃহস্পতিবার (২৩ জুন) সকাল সাড়ে ১০টায় জেলা আ.লীগের সভাপতি ও সংসদ সদস্য সমর্থিত আ.লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা চাঁচকৈড় কাচারী পাড়াস্থ দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটা শেষে আনন্দ শোভাযাত্রা বের করেন। শোভাযাত্রাটি গুরুদাসপুর ও চাঁচকৈড় শহরের প্রধান সড়ক প্রদক্ষিন করেন। এসময় এমপিপুত্র আসিফ আব্দুল্লাহ কুদ্দুস শোভন, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ, আলমগীর হোসেন শেখ, আব্দুল মান্নান খলিফা, শরিফুল ইসলাম শরিফ, রাসেদ সরকার, প্রভাষক মোস্তাফিজুর রহমান, প্রভাষক মোজাম্মেল হক, মাসুদ রানা, রবিউল করিম ফকির, রাজকুমার কাশি, আব্দুর রহিম মোল্লা, বাঁধন শেখ প্রমুখ উপস্থিত ছিলেন।
অপরদিকে বিকাল ৪ টার দিকে চাঁচকৈড় বাজারস্থ বঙ্গবন্ধু পাঠাগার থেকে অনুরুপ বর্নাাঢ্য শোভাযাত্রা বের হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড. আনিছুর রহমান সরকার ও সাধারণ সম্পাদক পৌর মেয়র শাহনেওয়াজ আলী, উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন। এর আগে সকালে দলীয় কার্যালয়ে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণ, কেক কাটার আয়োজন করে দলীয় ও সহযোগী সংগঠন।
বিকেলে বর্নাঢ্য র‌্যালীটি প্রধান সড়ক প্রদক্ষিন শেষে চাঁচকৈড় বাজারস্থ মরহুম আমজাদ শেখ স্মৃতি গেট চত্তরে পথসভার আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন সাবেক উপজেলা চেয়ারম্যান সরকার এমদাদুল হক মোহাম্মাদ আলী, আলহাজ জাহিদুল ইসলাম, আলহাজ আব্দুল বারী, আহম্মদ আলী মোল্লা, আনিছুর রহমান মোল্লা, ইউপি চেয়ারম্যান মিজানুর রহমান সুজা, ইউপি চেয়ারম্যান আব্দুল বারী, ইউপি চেয়ারম্যান আইয়ুব আলী প্রমুখ।
সভায় বঙ্গবন্ধু ও তার যোগ্য কন্যা শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামীলীগের ঐতিহ্য, সংগ্রাম ও সাফল্য তুলে ধরে বক্তব্য প্রদান করা হয়। এর সাথে সরকার প্রধান শেখ হাসিনার সফল নেতৃত্বে দল সুগঠিত এবং দেশের বড় বড় অর্জন তাঁর হাত ধরেই এসেছে বলে মন্তব্য করেন বক্তারা।

উল্লেখ্য গুরুদাসপুরে আওয়ামীলীগের প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন দুটি গ্রæপের বিভক্তিকে আরও পরিস্কার করেছে। যা এসময়ে কারো কাম্য নয় বলে জানান দলের ত্যাগী নেতা-কর্মি। এমন চলতে থাকলে যে কোন সময় রক্তক্ষয়ী সংঘর্ষের আভাসও দেন দলটির ত্যাগী নেতা-কর্মি।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa