ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

“দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ

সাজেদুর রহমান সাজ্জাদ
রবিবার, ২৮ জুন ২০২৬   ২৪৩ বার পঠিত
“দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ

“বিএনপি দেশ ও জনগনের প্রতি দায়বদ্ধ একটি সংগঠিত রাজনৈতিক দল। ভাত-ভোটের অধিকার ফেরাতে ও গনতান্ত্রিক ধারায় দেশ পরিচালনার প্রতিশ্রুতি নিয়ে বিএনপি ক্ষমতায় এসেছে। সরকারের সিদ্ধান্তসমুহ দলের মাধ্যমে তৃনমুলে ছড়িয়ে দেয়া হয়। নির্বাচনের পর তৃনমুলের নিঃপ্রাণ দলীয় কার্যক্রমে প্রাণ ফেরাতে,নেতা-কর্মীদের সাথে সংযোগ স্থাপন ও এলাকার প্রয়োজনীয় উন্নয়ন কর্মকান্ডের খবর রাখতে প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা করার নিদের্শনা দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ আব্দুল আজিজ। এরই ধারাবাহিকতায় প্রতিটি ওয়ার্ডে মতবিনিময় সভা করা হচ্ছে।”
উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক শরিফুল ইসলাম বিপ্লবের সভাপতিত্বে রবিবার শেষ বিকালে উপজেলার বামনকোলায় ইউনিয়ন যুবদল ও সহযোগী সংগঠনের আয়োজনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে কথাগুলো বলেন উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক ও এমপি পুত্র প্রভাষক মাহমুদুজ্জামান সোহাগ।
উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক মামুনুর রশিদ মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান বক্তা ছিলেন মশিন্দা ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ও উপজেলা বিএনপির সদস্য রফিকুল ইসলাম রফিক। অন্যদের মধ্যে উপজেলা যুবদলের আহবায়ক সময় হাসান,উপজেলা ছাত্রদলের সদস্য সচিব রবিউল ইসলাম,উপজেলা ওলামা দলের সাদারণ সম্পাদক আবুল কালাম আজাদ বক্তব্য রাখেন। এসময় ইফরাফিল শেখ, জিয়াউল হক জিয়া,রিপন সিং, ইয়ারুল, সেলিম রেজা,সুমন হাসান,মিলন মাহমুদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন,সংসদ অধিবেশন চলাকালীন সময় ও তার বাইরে এলাকার উন্নয়ন কার্যক্রম গতিশীল করতে সংসদ সদস্যকে অধিকাংশ সময় এলাকার বাইরে অবস্থান করতে হচ্ছে। তার অনুপস্থিতিতে তার যোগ্য সন্তান মাহমুদুজ্জামান সোহাগ প্রতিনিধিত্ব করছেন। শুধু প্রতিনিধিত্বেই সিমাবদ্ধ নয়,দলকে গতিশীল করতে সভা-সমাবেশ ও নেতা-কর্মীদের পাশে থেকে যোগ্যতার স্বাক্ষর রাখছেন তিনি। স্থানীয় সরকার নির্বাচন আসন্ন। নির্বাচিত প্রতিনিধির মাধ্যমে সরকারের উন্নয়ন ভাবনা ও কর্মকান্ড তৃনমুলে ছড়িয়ে দিতে দল যোগ্য প্রার্থী মনোনয়ন দিবেন। দল যার প্রতি সমর্থন দিবে তাকে নির্বাচিত করতে একজোট হয়ে আমাদের কাজ করতে হবে। তার অগে দলকে সংঘটিত করতে হবে বলেও বক্তরা মত দেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa