ঢাকা
০৭ জুলাই ২০২৬
Advertise with us

সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ

সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ০৩ জুলাই ২০২৬   ১৬০ বার পঠিত
সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ

“তৃনমুলের সহযোগী সংগঠনগুলো বিএনপির চালিকা শক্তি। দলের দুর্দিনের আন্দোলন সংগ্রাম-সুদিনে দলীয় ও সরকারী সিদ্ধান্ত মাঠ পর্যায়ে ছড়িয়ে দিতে সংগঠনের নেতা-কর্মীরা বিশেষ ভুমিকা পালন করে। অতীতে যারা হামলা-মামলা,জেল,জুলমের শিকার হয়েছেন সুদিনে দল আপনারে অবশ্যই মুল্যায়ন করবে। এক্ষেত্রে মুল সংগঠনের পাশাপাশি সহযোগী সংগঠনের ত্যাগীরাও যথাযথ মুল্যায়িত হবেন। দলের নীতি আদর্শে মুগ্ধ নতুনদের দলে প্রবেশের সুযোগ করে দিতে হবে। অতীতের পাওয়া-না পাওয়া,মান-অভিমান,ক্ষোভ ভুলে সংগঠনকে গতিশীল করতে না পারলে আগামী স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রার্থীদের বিজয় বাধাগ্রস্থ হবে। সরকারের সিদ্ধান্ত বাস্তবায়ন মুখ থুবড়ে পড়বে।”
উপজেলা যুবদলের আহবায়ক এম সময় হাসানের সভাপতিত্বে ধারাবারিষার নয়াবাজারে ইউনিয়ন বিএনপির কার্যালয়ে শুক্রবার (৩ জুলাই) সকাল ১০ টায় নির্বাচন পরবর্তী যৌথ মতবিনিময় সভা অনষ্ঠিত হয়। এতে প্রধান বক্তার বক্তব্যে কথাগুলো বলেন উপজেলা বিএনপির সাবেক সহ সম্পাদক ও এমপি পুত্র প্রভাষক মাহমুদুজ্জামান সোহাগ। উপজেলা ৬টি ইউনিয়নের ওয়ার্ড, পৌর ও উপজেলা ছাত্রদল,যুবদল,স্বেচ্ছাসেবক দল,মহিলা দল,শ্রমিক দল,কৃষকদলসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মিরা মতবিনিময় সভায় অংশ নেন।
উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক শরিফুল ইসলাম বিপ্লব, জে¦াহা কলেজ শাখা ছাত্রদলের সাবেক সভাপতি ইসরাফিল শেখ ও ধারাবারিষা ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রুবেল হাসানের সঞ্চালনায় বক্তব্য রাখেন,-উপজেলা ছাত্রদলের ভারপ্রাপ্ত আহবায়ক মাসুদ রানা, সদস্য সচিব রবিউল ইসলাম, পৌর ছাত্রদলের আহ্বায়ক শকিল আহম্মেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামীম আহম্মেদ,যুগ্ম-আহ্বায়ক রাঙ্গা মোল্লা, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. আব্দুল আজিজ পৌর যুবদলের সিনিয়র যুগ্ম-আহ্বায়ক মো. সুমন হাসান,উপজেলা জিয়া মঞ্চের আহ্বায়ক মিলন মাহমুদ, উপজেলা কৃষকদলের সভাপতি মো. নূরুল ইসলাম ও সাধারণ সম্পাদক মো. মামুনুর রশিদ, উপজেলা ওলামা দলের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ, উপজেলা মহিলা দলের সভাপতি অঞ্জলী আফসারী ও সাধারণ সম্পাদক ইঞ্জি. নাসিমা হক, প্রমুখ বক্তব্য রাখেন।
তৃনমুল নেতা-কর্মীদের নানা সমস্যা,মান-অভিমান,ক্ষোভ,হতাশা ও আগামীর সম্ভাবনার কথা সহযোগী সংগঠনের নেতৃত্ব স্থানীয়রা মনোযোগ সহকারে শুনে তাদের যথাযথ মুল্যায়নের আশ্বাস দেন। অতীতের মতো দলের প্রতি অনুগত থেকে দলীয় ও সরকারী সিদ্ধান্তসমুহ বাস্তবায়নে ভুমিকা রাখার পরামর্শ দেয়া হয়। দলে আওয়ামী অনুপ্রেবেশ ঠেকাতে,তাদের পৃষ্ঠপোষকতা না দিতে,ত্যাগীদের অগ্রাধিকার,সহযোগী সংগঠনের মুল্যায়ন,দলীয় ও সরকারী সুফল সমবন্টনের ব্যাপারে বক্তারা তাদের বক্তব্য তুলে ধরেন।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa