ঢাকা
১৫ জুলাই ২০২৬
Advertise with us

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

নাটোর প্রতিনিধি
সোমবার, ২০ জুন ২০২২   ১১৪ বার পঠিত
নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে ১ শিশুর মৃত্যু

নাটোরের বড়াইগ্রামে পানিতে ডুবে শারমিন খাতুন নামের আট বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। আজ ২০ জুন সোমবার দুপুর পৌনে বারোটার দিকে উপজেলার আটোয়া (বিলপাড়া) এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শিশু শারমিন একই এলাকার শামীম হোসেনের মেয়ে।

এলাকাবাসী জানায়, আজ ২০ জুন সোমবার দুপুর পৌনে বারোটার দিকে সে তার বাড়ির পাশে পুকুরে গোসল করতে যায়। গোসল শেষে বাড়িতে ফিরে না এলে পরিবারের লোকজন খোঁজাখুঁজি করতে থাকে। কোথাও না পেয়ে পরবর্তীতে পুকুরের জাল নামিয়ে শিশু শারমিন এর মরদেহ পাওয়া যায়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa