ঢাকা
১৫ জুলাই ২০২৬
Advertise with us

রোহিঙ্গাদের জন্য এডিবির ৩৭২ কোটি টাকা অনুদান

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৯ জুন ২০২২   ১৫৪ বার পঠিত
রোহিঙ্গাদের জন্য এডিবির ৩৭২ কোটি টাকা অনুদান

রোহিঙ্গাদের জন্য ৩৭২ কোটি টাকা অনুদান দিচ্ছে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)।

বুধবার (২৯ জুন) এডিবির ঢাকা অফিস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের সচিব ফাতিমা ইয়াসমিন ও এডিবির পক্ষে বাংলাদেশ আবাসিক মিশনের কান্ট্রি ডিরেক্টর এডিমন গিনটিং চুক্তিতে স্বাক্ষর করেন।

এডিবি জানায়, কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয়শিবিরে নানা সেবার উন্নয়ন ৩৭১ কোটি ৬০ লাখ টাকা অনুদান দেওয়া হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ সরকার এবং এডিবির সঙ্গে চুক্তি সই হয়েছে।

বাংলাদেশ: ইমারজেন্সি অ্যাসিসটেন্স প্রজেক্ট (এলজিইডি অংশ) এবং কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ উপজেলায় পানি সরবরাহ ও স্যানিটেশন কার্যক্রমে জরুরি সহায়তা প্রকল্প’ শীর্ষক চলমান দুটি প্রকল্প বাস্তবায়নে অতিরিক্ত অনুদান দিয়েছে সংস্থাটি।

প্রকল্প দুটির উদ্দেশ্য হলো বাংলাদেশে আশ্রয়গ্রহণকারী জোরপূর্বক বাস্তুচ্যুত মিয়ানমার নাগরিকদের খাদ্য, পানি, স্বাস্থ্য সেবা ও অস্থায়ী বাসস্থানের ব্যবস্থা করা। জাতীয় ও আন্তর্জাতিক সংস্থার মাধ্যমে বিভিন্ন মানবিক সহায়তা পৌঁছে দেওয়ার জন্য প্রয়োজনীয় অবকাঠামো উন্নয়ন করা।

উল্লেখ্য, এডিবির অনুদানে কোনো চার্জ নেই। কক্সবাজার-টেকনাফ সড়ক উন্নয়ন করা হবে। এর মাধ্যমে রোহিঙ্গাদের জন্য নানা ধরনের জরুরি সহায়দা দ্রুত সময়ে পৌঁছে দেওয়া হবে।

প্রকল্পটির উদ্দেশ্য হলো আর্থ-সামাজিক উন্নয়নের লক্ষ্যে যোগাযোগ, পণ্য ও মালামাল বহনকারী যানবাহন চলাচলের সুবিধার্থে কক্সবাজার-টেকনাফ ৮০ দশমিক ৭৬ কিলোমিটার নিরাপদ এবং পরিবেশবান্ধব সড়ক যোগাযোগ স্থাপন করা হবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa