ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২০ জুন ২০২২   ১৪৬ বার পঠিত
ঈদে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু ১ জুলাই

আগামী ১০ জুলাই পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ধরে নিয়ে ১ জুলাই থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরুর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে। ঈদের আগের ৫ দিনের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে ১ জুলাই। আর পরের ৫ দিনের ফিরতি টিকিটি বিক্রি শুরু হবে ৭ জুলাই থেকে।

ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির বিষয়ে গত ১৪ জুন রেল ভবনে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় এ বিষয়ে সিদ্ধান্ত হয়েছে। রেলওয়ের একটি সূত্র আজ সোমবার বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ট্রেনের ৫ জুলাইয়ের টিকিট ১ জুলাই, ৬ জুলাইয়ের টিকিট ২ জুলাই, ৭ জুলাইয়ের টিকিট ৩ জুলাই, ৮ জুলাইয়ের টিকিট ৪ জুলাই এবং ৯ জুলাইয়ের টিকিট ৫ জুলাই বিক্রি করা হবে।

অন্যদিকে ১১ জুলাইয়ের ট্রেনের ফিরতি টিকিট ৭ জুলাই, ১২ জুলাইয়ের টিকিট ৮ জুলাই, ১৩ জুলাইয়ের টিকিট ৯ জুলাই এবং ১৪ ও ১৫ জুলাইয়ের টিকিট ১১ জুলাই বিক্রি করা হবে।

নাম প্রকাশে অনিচ্ছুক রেল মন্ত্রণালয়ের এক কর্মকর্তা সোমবার (২০ জুন) ঢাকা পোস্টকে জানান, আগামী ২২ জুন সকাল ১১টায় রেল ভবনে সংবাদ সম্মেলন করে এ বিষয়ে বিস্তারিত জানাবেন রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজন। তাই এখন আর বিস্তারিত কিছু বলা যাচ্ছে না।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa