ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় নন্দন ললিতকলা কেন্দ্রের শিল্পীদের সাফল্য

সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ০৬ জুন ২০২২   ৩৭৫ বার পঠিত
জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় নন্দন ললিতকলা কেন্দ্রের শিল্পীদের সাফল্য

রাজশাহী বিভাগীয় পর্যায়ে নন্দন ললিতকলা কেন্দ্রের শিল্পীদের পুরস্কার গ্রহন  

চলতি বছর অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতা-২০২১ এ রাজশাহী বিভাগে নাটোরের গুরুদাসপুর পৌরসদরের নন্দন ললিতকলা কেন্দ্রের ৩ শিল্পী সাফল্য অর্জন করেছে। গত ৩০ মে থেকে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে ৮টি জেলার বিজয়ী শিল্পীদের বাছাইপর্ব অনুষ্ঠিত হয়।

জানাগেছে,এবছর অনুষ্ঠিত জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগীতায় অংশ গ্রহণকারীদের উপজেলা ও জেলায় শ্রেষ্ঠত্ব অর্জনকারীদের বিভাগীয় পর্যায়ে অংশগ্রহনের সুযোগ হয়। সেখানে বিজয়ীদের নিয়ে জাতীয় পর্যায়ে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়।

উপজেলা পর্যায়ে নৃত্য প্রতিযোগীয় নন্দন ললিতকলা কেন্দ্রের শিল্পীরা তিনটি বিষয়ে প্রথম স্থান অর্জন করে গত ২৫শে মে জেলায় পর্যায়ে অংশ গ্রহন করে। নাটোরে অনুষ্ঠিত কথক,মনিপুরী ও সৃজনশীল নৃত্যে অংশ নিয়ে তিনজনই শ্রেষ্ঠত্ব অর্জন করে।

গত ৩০ শে রাজশাহী জেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত প্রতিযোগীতায় নন্দন ললিত কলা কেন্দ্রের শিক্ষার্থী শুভশ্রী কর্মকার দোলা কথক নৃত্যে প্রথম স্থান অর্জন করে। মনিপুরি নৃত্যে ক বিভাগে দ্বিতীয় স্থান অর্জন করেছে বর্ষা কর্মকার চৈতালী এবং তৃতীয় স্থান অর্জন করেছে উপাসনা সরকার।

অনুষ্ঠানে রাজশাহীর জেলা প্রশাসক আব্দুল জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ বিজয়ীদের হাতে পুরস্কার ও সম্মাননা সনদ তুলে দেন।

স্বর্ণ ব্যবসায়ী সুব্রত কর্মকার ও মা জয় কর্মকারের মেয়ে শুভশ্রী কর্মকার। চৈতালী ও শুভশ্রী কর্মকার দুজনই গুরুদাসপুর পৌরসদরের শিক্ষা সংঘ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। উপাসনা সরকার বেগম রোকেয়া স্কুল এ্যান্ড কলেজের সপ্তম শ্রেনীর শিক্ষার্থী।

নন্দন ললিতকলা কেন্দ্রের প্রতিষ্ঠাতা ও পরিচালক নীল সাহা (পাপ্পু) জানান ২০১৬ সালে প্রতিষ্টানটি স্থাপন করেন তিনি। বর্তমানে নৃত্যে ৩৫ জন শিক্ষার্থী রয়েছে। জেলা ও বিভাগীয় পর্যায়ে এ প্রতিষ্টানের শিশু শিল্পীদের সাফল্য তাকে অনুপ্রানীত করেছে। এ কেন্দ্রের শিল্পীরা জাতীয় পুরস্কার পেলে তার শ্রম সার্থক হবে বলেও জানান তিনি।

গুরুদাসপুর উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)তমাল হোসেন জানান,শিক্ষার্থীদের লেখা পড়ার পাশাপাশি ক্রিড়া ও সাংস্কৃতি চর্চা মানষিক বিকাশে বিশেষ ভুমিকা রাখে। নন্দন ললিতকলা কেন্দ্র উপজেলার অন্যতম সাংস্কৃতি চর্চ্চা কেন্দ্র। এ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের জেলা ও বিভাগীয় পর্যায়ের সাফল্য উপজেলার সুনাম বৃদ্ধি করেছে। এ প্রতিষ্টানের সাফল্য ধরে রাখতে উপজেলা প্রশাসনের সহযোগীতা অব্যাহত থাকবে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa