ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

বাগাতিপাড়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

আরিফুল ইসলাম তপু
মঙ্গলবার, ২৮ জুন ২০২২   ১২২ বার পঠিত
বাগাতিপাড়ার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বীজ, সার ও অন্যান্য উপকরণ বিতরণ

নাটোরের বাগাতিপাড়ায় কৃষি প্রণোদনা কর্মসূচী ২০২১-২০২২ এর আওতায় খরিপ মৌসুমে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে গ্রীষ্মকালিন রোপা আমন ধানের বীজ,সার ও অন্যান্য উপকরণ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলার পরিষদ চত্তরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ৪৫০জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে এসব প্রণোদনা বিতরণ করা হয়।

বিতারণকালে ইউ.এন.ও প্রিয়াংকা দেবী পাল’র সভাপতিত্বে ও উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মনিরুজ্জামান’র সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ শহিদুল ইসলাম বকুল। বিতরণ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান অহিদুল ইসলাম গকুল,ভাইস চেয়ারম্যান ভাইস আব্দুল হাদী,উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী, পাঁকা ইউনিয়ন চেয়ারম্যান নয়েজ মাহামুদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আহাদ আলী, উপজেলা প্রেসক্লাব সেক্রেটারী রিয়াজুল ইসলাম রিয়াজ, উপজেলা আ’লীগ নেতা অধ্যাপক ইউনূস আলী ও আব্দুল ওয়াহাব প্রমুখ।
পরে পৌরসভা ও ৫ টি ইউনিয়নে ৪৫০ জনকে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি, ১০কেজি এমওপি সার বিতরণ করা হয়।

পাশাপাশি লক্ষণহাটী মহল্লার কৃষক ইউসূফ আলীকে ৫০শতাংশ ভুর্তকিতে কম্বাইন্ড হারভেস্টার প্রদান করা হয় বলে নিশ্চিত করেন উপজেলা কৃষি কর্মকর্তা মোমরেজ আলী । পরে উপজেলা কৃষি অফিসের সামনে ফলজ মেলা – ২০২২ এর উদ্বোধন করা হয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa