ঢাকা
২১ আগস্ট ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে প্রতিশ্রুতির আবর্তে কাঁচারাস্তা পাকা হয়নি শতবর্ষেও গুরুদাসপুরে বাস-নছিমন সংঘর্ষে সহদরসহ নিহত-৩ আহত ৪ গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন
Advertise with us

ভিওআইপি ব্যবহারের দায়ে চার মোবাইল অপারেটরকে জরিমানা করলো বিটিআরসি

এজাজ আহমেদ মারুফ
সোমবার, ১৩ জুন ২০২২   ৩১৩ বার পঠিত
ভিওআইপি ব্যবহারের দায়ে চার মোবাইল অপারেটরকে জরিমানা করলো বিটিআরসি

ভিওআইপি ব্যবহারের দায়ে চার মোবাইল অপারেটরকে জরিমানা করলো বিটিআরসি  ছবি: <--ছবির সোর্স সিলেক্ট করুন-->

ভিওআইপি(ভয়েস ওভার ইন্টারনেট প্রটোকল) বা অবৈধভাবে ইন্টারনেটের মাধ্যমে বিদেশে ফোন কলের কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে দেশের চার মোবাইল অপারেটরকে প্রায় আট কোটি টাকা জরিমানা করেছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন -বিটিআরসি।

রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় নিয়ন্ত্রক সংস্থা। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বিটিআরসির অভিযানে জব্দ করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে মোবাইল অপারেটরদের আবেদন, শুনানি ও পর্যবেক্ষণ শেষে এ জরিমানা করা হয়েছে।

এর মধ্যে সবচেয়ে বেশি জরিমানা করা হয়েছে রাষ্ট্রায়ত্ত মোবাইল ফোন অপারেটর টেলিটককে। তাদেরকে জরিমানার পরিমাণ ৫ কোটি টাকা। এছাড়া রবিকে ২ কোটি, গ্রামীণফোনকে ৫০ লাখ এবং বাংলালিংককে ১৫ লাখ টাকা জরিমানা করেছে বিটিআরসি।

অপারেটরদের কাছে ইতোমধ্যে এ জরিমানার সিদ্ধান্তের বিষয়ে চিঠিও পাঠিয়েছে বিটিআরসি। যেখানে চারটি অপারেটরকেই ৩০ জুনের মধ্যে জরিমানার অর্থ পরিশোধ করতে বলা হয়েছে।

বিভিন্ন সময়ের অভিযানে উদ্ধার করা অবৈধ ভিওআইপিতে ব্যবহৃত সিম নিয়ে অপারেটরদের আবেদন, শুনানি শেষে কমিশন এ জরিমানা করে। সব মিলিয়ে অবৈধ কল টার্মিনেশনে জড়িত থাকায় ৫২ হাজারের অধিক সিম জব্দ করে বিটিআরসি।

অভিযোনে অবৈধ ভিওআইপির অভিযোগে জব্দকৃত সিমের বিপরীতে বিটিআরসির প্রশাসনির জরিমানার বিষয়ে অপারেটরগুলোর আবেদনের প্রেক্ষিতে শুনানী অনুষ্ঠিত হয়।

যেখানে বিটিআরসি চেয়ারম্যান শ্যাম সুন্দর সিকদার সভাপতিত্ব করেন। শুনানীতে অংশ নেন বিটিআরসির সংশ্লিষ্ট শীর্ষ পর্যায়ের কর্মকর্তারা। যেখানে উপস্থিত ছিলেন মোবাইল ফোন অপারেটরদের প্রতিনিধিরাও।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa