ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

সেপ্টেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

গুরুদাসপুর বার্তা ডেস্ক
সোমবার, ২০ জুন ২০২২   ১৭৯ বার পঠিত
সেপ্টেম্বরে ভারত সফরে যেতে পারেন প্রধানমন্ত্রী

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে চলতি বছরেই দেশটি সফরে যাবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর সফর নিয়ে সেপ্টেম্বরে সম্ভাব্য তারিখও ঠিক করা হয়েছে। তবে চূড়ান্ত সফরের তারিখ নির্ভর করছে প্রধানমন্ত্রীর দপ্তরের ওপর।

সোমবার (২০ জুন) শাহজালাল বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

নয়াদিল্লিতে সপ্তম যৌথ পরামর্শক কমিশনের (জেসিসি) বৈঠক শেষে আজ সোমবার দেশে ফেরেন পররাষ্ট্রমন্ত্রী। দেশে ফেরার পর বিমানবন্দরে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন তিনি।

ড . মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের তারিখ ঠিক করেছি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে। পরবর্তীতে তিনি আবার জাতিসংঘে যাবেন। আগস্টে তো যাওয়া যাবে না। আর মাত্র জুলাই আছে। আমরা মনে করি, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহ বা ওই সময়টায় প্রথম ১০ দিন কনভিনিয়েন্ট টাইম (সুবিধাজনক সময়)। তারাও (ভারত) সেভাবে একটা তারিখ দিয়েছে, ওয়ার্কিং ডেট দিয়েছে। এখন প্রধানমন্ত্রীর দপ্তর যদি সেটায় রাজি হয়, তাহলে তা পালন করা হবে।

প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলেও জানান মোমেন। আর সেগুলো নিয়ে জেসিসিতে আলাপও হয়েছে জানিয়ে মোমেন বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফরের আগে আমরা অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছি। সেগুলো বাস্তবায়ন করব। সেটার আলাপ আমরা জেসিসিতে করেছি।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa