ঢাকা
১৫ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে চাকরী দেয়ার নামে প্রতারনা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ০৬ জুলাই ২০২২   ১৩৯৪ বার পঠিত
গুরুদাসপুরে চাকরী দেয়ার নামে প্রতারনা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন

গুরুদাসপুরে চাকরী দেয়ার নামে প্রতারনা ও অর্থ আত্মসাতের প্রতিবাদে মানববন্ধন  

নাটোরের গুরুদাসপুরে একটি বেসরকারী সংস্থার সাবেক কর্মকর্তার বিরুদ্ধে অর্থ আত্মসাত ও চাকরী প্রদানের নামে প্রতারনার অভিযোগ এনে মানববন্ধন করেছে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসী। বুধবার (৬জুলাই) গুরুদাসপুর থানার সামনের শাপলা চত্ত¡রে মানববন্ধন কর্মসুচীতে ভুক্তভোগী পরিবারের সদস্য ও এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ অংশ গ্রহন করেন।

অভিযোগের নথিসুত্রে জানাযায়, শিধুলাই স্ব-নির্ভর সংস্থার ম্যানেজার ও একাউন্টসসহ বিভিন্ন গুরুত্বপুর্ন পদে কর্মরত থাকাকালীন সময়ে সুপ্রকাশ পাল তার সহকর্মীদের পদোন্নতি ও অন্যত্র সরকারী চাকরী পাইয়ে দেবার কথা বলে মোটা অংকের টাকা অনৈতিকভাবে গ্রহণ করে চাকরী ছেড়ে দিয়ে প্রতারনা করেছেন বলে মানববন্ধনে অভিযোগ করা হয়। ভুক্তভোগী পরিবার অর্থ ফেরৎ ও সুবিচার পেতে গত ২৯ মে সিরাজগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করেন (মামলা নং-১০৯ ও ১১০)।
মামলার বাদি আশরাফুল ইসলাম বলেন, সুপ্রকাশ পাল তাঁর সহকর্মী থাকাকালে চাকরীর পদোন্নতির কথা বলে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা ঘুষ গ্রহন করে চাকরী ছেড়ে দিয়ে প্রতারনা করেছেন।
আরিফুল ইসলাম জানান,তাঁর স্ত্রীকে প্রাথমিক বিদ্যালয়ে চাকরী পাইয়ে দেবার কথা বলে সুপ্রকাশ পাল ৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহন করে চাকরী-টাকা কোনটাই ফেরৎ না দিয়ে তালবাহানা করছেন।
অনুষ্ঠিত মানববন্ধনে ভুক্তভোগী ছাড়াও বক্তব্য রাখেন আমিনুর রহমান,তালহা জুবায়ের তপু,আবু বক্কার,অরুপ আলী, খোদাবক্স,আবু রাসেল প্রমুখ।
বক্তারা বলেন,অভিযুক্ত সুপ্রকাশ পাল শুধু চাকরীর দেবার নামেই প্রতারনা করেননি,তিনি সংস্থার আমবাগান-পুকুর লীজসহ নানা অনিয়ম করে অর্থ হাতিয়ে নিয়েছেন বলেও বক্তারা উল্লেখ করেন।
এ বিষয়ে অভিযুক্ত সুপ্রকাশ পাল বলেন,আমার বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে তা সম্পুর্ন মিথ্যা ও ভিক্তিহীন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa