ঢাকা
২১ জুলাই ২০২৬
Advertise with us

ঢালিউড নায়িকার বাসা থেকে ১৫ লাখ টাকার গহনা চুরি

বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২   ১৯৬ বার পঠিত
ঢালিউড নায়িকার বাসা থেকে ১৫ লাখ টাকার গহনা চুরি

ঢাকাই সিনেমার নায়িকা তানহা মৌমাছির বাসা থেকে তার ব্যবহৃত হীরার গহনা ও দামি ঘড়িসহ প্রায় ১৫ লাখ টাকার মূল্যের জিনিস চুরি হয়েছে।

সোমবার (১৮ জুলাই) সন্ধ্যায় তার শোবার ঘরের থেকে দরজা ভেঙে এই চুরি করা হয়েছে।

এই নায়িকার বাবা জয়নাল আবেদীন জিনু মণ্ডল জয়পুরহাটের পাঁচবিবি পৌরসভা নির্বাচনে কাউন্সিলর প্রার্থী। বাবার জন্য ভোট চাইতে বর্তমানে তিনি তার গ্রামের বাড়তে রয়েছেন। আর সেখানেই এই চুরির ঘটনা ঘটেছে।

এরই মধ্যে চুরির বিষয়টি পুলিশকে জানানো হয়েছে বলে জানিয়েছেন তানহা মৌমাছি।

গণমাধ্যমকে তানহা মৌমাছি বলেন, ‘আমি আমার রুম থেকে কিছু সময়ের মধ্যে বাড়ির ছাদে গিয়েছিলাম। দুই ঘণ্টার মধ্যে এই চুরি হয়েছে। যারা এই চুরির ঘটনা ঘটিয়েছে, মনে হচ্ছে তারা আমাদের পরিচিতদেরই কেউ। একদিকে বাবার নির্বাচন অন্যদিকে এই চুরি ঘটনা। বড় ধরনের ধাক্কা খেলাম।’

তিনি আরও যোগ করেন, ‘গয়নার জন্য আমার দুঃখ নেই। কিন্তু আমার একটি মূল্যবান লাকি আংটি নিয়ে গেছে ওরা। যেটা আমি ১৩ বছর ধরে যত্ন করে রেখেছিলাম। এটা আমার কাছে অনেক মূল্যবান।’

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa