ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মারা গেছেন তাহমিদুন্নবী

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০১ জুলাই ২০২২   ৩৮২ বার পঠিত
দুর্বৃত্তদের অস্ত্রাঘাতে মারা গেছেন তাহমিদুন্নবী

খুলনায় সন্ত্রাসীদের ধারালো অস্ত্রের আঘাতে জখম কলেজছাত্র সৈয়দ তাহমিদুন্নবী (২২) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। বৃহস্পতিবার (৩০ জুন) রাত ১২টার দিকে খুমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এর আগে দুপুর ২টার দিকে দৌলতপুর এলাকায় সৈয়দ তাহমিদুন্নবীকে কুপিয়ে জখম করা হয়।

দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম তাহমিদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত তাহমিদুন্নবী নগরীর রায়েরমহল কলেজের শিক্ষার্থী। তিনি দৌলতপুর থানাধীন নতুন রাস্তা সাহাপাড়া মোড় এলাকার সৈয়দ তৌহিদুন্নবীর ছেলে।

আহতের পরিবার ও প্রতক্ষ্যদর্শী ব্যক্তিরা জানান, বৃহস্পতিবার দুপুর ২টার দিকে নতুন রাস্তা সাহাপাড়া মোড়া এলাকার পলাশ নামের এক কাঠমিস্ত্রি তাকে বাসা থেকে ডেকে নেন। এরপর সেখানে আগে থেকে উপস্থিত থাকা চার-পাঁচজন সন্ত্রাসী তাহমিদুন্নবীকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাতাড়ি কোপাতে শুরু করে।

চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে সন্ত্রাসীরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। তাকে দ্রুত উদ্ধার করে খুমেক হাসপাতালে ভর্তি করা হয়।

ওসি মো. নজরুল ইসলাম আরও জানান, এ ঘটনায় পায়েল নামে একজনকে আটক করা হয়েছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa