ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

বাজার তদারকিতে ২৩৭টি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ০১ জুলাই ২০২২   ১৬৫ বার পঠিত
বাজার তদারকিতে ২৩৭টি অভিযান চালিয়েছে ভোক্তা অধিকার

গত অর্থবছরে ২৩৭টি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ভোক্তা অধিকারবিরোধী অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা করেছে অধিদপ্তর।

শুক্রবার (১ জুলাই) জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।

সেখানে উল্লেখ করা হয়েছে, ২০২১-২০২২ অর্থবছরে বার্ষিক কর্মসম্পাদন চুক্তি এবং জাতীয় শুদ্ধাচার কৌশল বাস্তবায়নে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় অগ্রণী ভূমিকা পালন করেছে।

চুক্তি অনুযায়ী, গত বছরে ১৯২টি বাজার তদারকিমূলক অভিযান পরিচালনার কথা হলেও ২৩৭টি সফল বাজার তদারকিমূলক অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। পাশাপাশি ভোক্তা অধিকার বিরোধী বিভিন্ন অপরাধে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানকে ১ কোটি ১২ লাখ ৭ হাজার ২০০ টাকা জরিমানা করা হয়। একই সময়ে ভোক্তাদের থেকে পাওয়া ২ হাজার ৫৪৮টি অভিযোগের মধ্যে ২ হাজার ৩১৮টি নিষ্পত্তি করা হয়েছে।

জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে আরও জানানো হয়, চুক্তি অনুযায়ী অভিযোগ নিষ্পত্তির কথা ৬০ শতাংশ হলেও নিষ্পত্তি করা হয়েছে ৯০.৯৭ শতাংশ। এছাড়াও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হচ্ছে নিয়মিত। অন্যদিকে এসময়ে ২৪টি মতবিনিময় সভা আয়োজন করার কথা থাকলেও বাস্তবে ৩৩টি মতবিনিময় সভা ও ৬টি সেমিনার আয়োজন করা হয়েছে।

সার্বিক সহযোগিতার জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষ, জেলা প্রশাসন, বাংলাদেশ পুলিশ, এপিবিএন, সহকর্মী সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের পক্ষ থেকে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa