ঢাকা
২২ জুলাই ২০২৬
শিরোনাম
তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার গুরুদাসপুরে মসজিদের জায়গা দখলে রেখেছেন আইনজীবী মুসল্লীদের দুর্ভোগ
Advertise with us

২০ ফুট উঁচু গাছে চড়ে হনুমান শিকার করল চিতাবাঘ!

আন্তর্জাতিক ডেস্ক
শুক্রবার, ০১ জুলাই ২০২২   ১৬৬ বার পঠিত
২০ ফুট উঁচু গাছে চড়ে হনুমান শিকার করল চিতাবাঘ!

লিকলিকে একটি গাছের মগডালে চড়ে আছে একটি চিতাবাঘ, তার ঠিক কয়েক হাত দূরেই অন্য একটি গাছের মগডালে হনুমানের বাচ্চা। অনেকক্ষণ ধরেই শিকার ধরার চেষ্টা করছিল চিতাবাঘটি; কিন্তু এ গাছ ও গাছ লাফিয়ে নিজেকে বাঁচাচ্ছিল বাচ্চা হনুমানটি।

চিতাবাঘও নাছোড়। শিকার তাকে ‘ঘোল’ খাওয়ালেও সহজে দমেনি। শেষমেশ শিকার ধরতে গাছের মগডালে চড়ে বসল চিতাবাঘ। প্রায় ২০ ফুট উঁচু গাছের মগডালে পৌঁছে পাশের গাছের মগডালে বসে থাকা শিকারের দিকে তীক্ষ্ণ নজর রেখেছিল।

সুযোগ বুঝে শিকার লক্ষ্য করে পাশের গাছে লম্বা একটা লাফ দিল বাঘটি; তারপর শিকারকে নিয়েই প্রায় ৩০ ফুট উঁচু থেকে আছড়ে পড়ল মাটিতে। না, অত উঁচু থেকে মাটিতে পড়েও কোনও আঘাত লাগেনি চিতাবাঘের। শুধু তাই-ই নয়, শিকারকে কিন্তু হাতছাড়াও করেনি সেটি।

মধ্যপ্রদেশের পান্না বাঘ সংরক্ষণ কেন্দ্রে এমনই বিরল দৃশ্য ধরা পড়েছে। সংরক্ষণ কেন্দ্রের কর্মকর্তারা এই ভিডিটোটি বাঘ সংরক্ষণ কেন্দ্রের টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেন গত ২৮ জুন। ইতোমধ্যে টুইটারে এ ভিডিওটি দেখেছেন সাড়ে পাঁচ হাজরেরও বেশি মানুষ।

সূত্র: আনন্দ বাজার, ইন্ডিয়া ডটকম

 

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa