ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক : সালাম

নিজস্ব প্রতিবেদক
সোমবার, ২৫ জুলাই ২০২২   ১৪২ বার পঠিত
দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক : সালাম

পতনের ভয়ে ভীত অনৈতিক সরকার উল্টা-পাল্টা শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য ও ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক আবদুস সালাম। তিনি বলেন, দেশের বর্তমান পরিস্থিতি অত্যন্ত নাজুক। এ থেকে উত্তরণে সরকারকে অবিলম্বে পদত্যাগের ঘোষণা দিয়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করার আহ্বান জানাই।

সোমবার (২৫ জুলাই) গোপীবাগে সাদেক হোসেন খোকার বাসভবনে ঢাকা মহানগর দক্ষিণের গেন্ডারিয়া থানাধীন ৪০, ৪৫ ও ৪৬ নম্বর ওয়ার্ড সম্মলনে এ মন্তব্য করেন তিনি।

বিএনপির এই নেতা বলেন, সরকার এখন আমাদের নামে থাকা পুরোনো মামলাগুলো চালু করে নেতাকর্মীদের দমনের চেষ্টা করছে। সব জুলুম-নির্যাতন প্রতিরোধ করেই এগিয়ে যাবে বিএনপি।

সালাম দাবি করেন, কোথাও কোথাও ক্ষমতাসীন দলের লোকেরা বিএনপি নেতাকর্মীদের বাসাবাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করছে। হামলা চালিয়ে দুর্গতদের কাছে ত্রাণ পৌঁছানোর কাজে বাধার সৃষ্টি করছে। আমরা বলতে চাই-বিএনপি কোনো কাঁচের ঘর নয় যে আঘাত দিলে ভেঙে যাবে।

অতীতেও বিএনপিকে নিয়ে অনেক ষড়যন্ত্র হয়েছে বলে উল্লেখ করে সালাম আরও বলেন, কিন্তু কোনো ষড়যন্ত্রই বিএনপির অগ্রযাত্রাকে রুখতে পারেনি।

সম্মেলনে আরও বক্তব্য দেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব রফিকুল আলম মজনু, সদস্য প্রকৌশলী ইশরাক হোসেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa