ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

৩০ দিনের জ্বালানি তেল মজুত আছে, নিশ্চয়তা আছে ৬ মাসের

নিজস্ব প্রতিবেদক
বুধবার, ২৭ জুলাই ২০২২   ১১১ বার পঠিত
৩০ দিনের জ্বালানি তেল মজুত আছে, নিশ্চয়তা আছে ৬ মাসের

রাজধানীর একটি ফিলিং স্টেশনের এক বিজ্ঞপ্তি ফেসবুকে ভাইরাল হয় গতকাল। সেখানে মোটরসাইকেলে সর্বোচ্চ ৪০০ টাকার অকটেন এবং গাড়িতে সর্বোচ্চ ৩০০০ টাকার অকটেন/ডিজেল নেওয়া যাবে বলে উল্লেখ করা হয়। বিজ্ঞপ্তিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক আলোচনা-সমালোচনা শুরু হয়।

তবে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) বলছে, দেশে তেলের কোনো সংকট নেই। যা মজুত আছে তাতে আগামী এক মাস চলে যাবে। আরও ছয় মাসের তেল অর্ডার (আমদানির আদেশ) করা আছে।

বুধবার (২৭ জুলাই) দুপুরে একটি গণমাধ্যমকে এ তথ্য জানান বিপিসি চেয়ারম্যান এ বি এম আজাদ।

তিনি বলেন, এখন পর্যন্ত আমাদের কাছে আগামী ৩২ দিনের ডিজেল এবং ৯ দিনের অকটেন মজুত আছে। এছাড়াও ৬ মাসের তেল আমদানি নিশ্চিত করা আছে।

তিনি আরও বলেন, ৪ লাখ ৩১ হাজার ৮৩৫ টন ডিজেল দেশে মজুত রয়েছে। আর অকটেন রয়েছে ১২ হাজার ২৩৮ মেট্রিক টন। আগামী ৩০ জুলাই দেশে পৌঁছাবে আরও ৩০ হাজার টন ডিজেল।

এসময় তিনি বলেন, গ্রাহকদের তেল কম কেনার কোনো নির্দেশনা দেওয়া হয়নি। এমনকি রাশিয়া-ইউক্রেন যুদ্ধ আরও দীর্ঘায়িত হলেও তেলের সরবরাহ ঠিক রাখার পরিকল্পনা নেওয়া আছে।

এ বিষয়ে বিপিসি পরিচালক খালিদ আহম্মেদ বলেন, ১৭০ ডলারের ডিজেল আমরা পাচ্ছি ১৩১ ডলারে। পরিস্থিতি এখনও আমাদের অনুকূলে আছে। তাই ভীতসন্ত্রস্ত হওয়ার বা অতিরিক্ত কিনে মজুত করার কোনো কারণ নেই।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa