ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেল-চালের দাম বৃদ্ধি পেয়েছে -পলক

নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৩ আগস্ট ২০২২   ১৩৭ বার পঠিত
ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেল-চালের দাম বৃদ্ধি পেয়েছে -পলক

তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী এড. জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, ইউক্রেন যুদ্ধ সারাবিশ্বে প্রভাব ফেলেছে। বাংলাদেশও এর ব্যতিক্রম না। ইউক্রেন যুদ্ধের কারণে সারাবিশ্বে তেল, চাল, ডাল, গ্যাস, বিদ্যুতসহ নিত্যপ্রয়োজনী পণ্যের দাম বৃদ্ধি পেয়েছে। কারণ রাশিয়ার সাথে ইউক্রেন যুদ্ধ। রাশিয়া সারাবিশ্বে তেল, সার, গ্যাস, বিদ্যুৎ, চাল-ডাল রপ্তানি করে থাকে। বর্তমানে তাঁরা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে তেল ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্য বিক্রি করতে পারছে না। মাত্র কয়েকমাস কষ্ট হতে পারে, তারপরে আবার সবকিছু ঠিক হয়ে যাবে। সকল দুর্যোগ আমাদের ধৈর্যের সাথে মোকাবেলা করতে হবে। জননেত্রী শেখ হাসিনা করোনাকালীন সময়েও সংকট মোকাবেলা করেছেন।

শনিবার সকাল ১০টায় নিজ বাসভবনে সিংড়া উপজেলার ৩ জন অসুস্থ ব্যক্তির মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর তহবিল হতে এককালীন অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে এসব বলেন প্রতিমন্ত্রী পলক।
পলক আরও বলেন, মাননীয় প্রধানমন্ত্রীর দক্ষ নেতৃত্বে করোনা, বন্যাসহ প্রাকৃতিক ও মানুষসৃষ্ট দুর্যোগ মোকাবিলা করে বিশ্বের দরবারে আমরা মাথা উঁচু করে দাঁড়াতে পেরেছি। বিএনপি-জামায়াতের শাসনামলে তেল-সারের জন্য কৃষকদের জীবন দিতে হয়েছে। তাঁদের শাসনামল ছিল সন্ত্রাসীদের অভয়ারণ্য। বিএনপি সরকার জনগণের সাথে শুধু প্রতারনা করে গেছে। বিএনপির সময় বিদ্যুতের জন্য আন্দোলন করতে হয়েছে। শেখ হাসিনা সরকার দেশকে শতভাগ বিদ্যুতায়িত করেছে। জনগণের বিপদে পাশে আছে। মসজিদ, মাদ্রাসা, মন্দির, রাস্তা-ঘাটের উন্নয়ন করেছে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এম এম সামিরুল ইসলাম, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান কামরুল হাসান কামরান, শামীমা হক রোজী, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আল-আমিন সরকার প্রমুখ।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa