ঢাকা
২৯ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুঁড়া মসলায় পচা মরিচ ও বিষাক্ত রং, জরিমানা ৬০০০০

জেলা প্রতিনিধি, সিরাজগঞ্জ
মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২   ১৭৯ বার পঠিত
গুঁড়া মসলায় পচা মরিচ ও বিষাক্ত রং, জরিমানা ৬০০০০

সিরাজগঞ্জ সদর উপজেলার প্রত্যন্ত এলাকায় পচা মরিচ ও বিষাক্ত কাপড়ের রং দিয়ে গুড়া মসলা তৈরির অভিযোগে খান মসলা কারখানাকে সিলগালা ও এর মালিককে ৬০ হাজার টাকা জরিমানা করেছেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

মঙ্গলবার (২ আগস্ট) দুপুরে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিরাজগঞ্জের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনির নেতৃত্বে সদর উপজেলার বাগবাটি ইউনিয়নের ধলডোপ গ্রামে অভিযান চালিয়ে কারখানাটি সিলগালা করা হয়।

সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি ঢাকা পোস্টকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে খান মসলা কারখানায় অভিযান চালানো হয়। অভিযান চলাকালে পচে যাওয়া কাঁচা মরিচের সঙ্গে রং মিশিয়ে গুঁড়া মসলা তৈরি করতে দেখা যায় তাদের। এ সময় তাদের হাতেনাতে ধরা হয়।

তিনি আরও বলেন, পরে কারখানা তল্লাশি করে বিপুল পরিমাণ পচা কাঁচা মরিচ ও কাপড়ে দেওয়া বিষাক্ত রং জব্দ করা হয়। কারখানাটি সিলগালা ও এর মালিক রাশিদুল ইসলাম খানকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa