ঢাকা
২১ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড ও সনদ বিতরণ

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ৩১ আগস্ট ২০২২   ১৬৫ বার পঠিত
গুরুদাসপুরে মুক্তিযোদ্ধাদের স্মার্টকার্ড ও সনদ বিতরণ

নাটোরের গুরুদাসপুর উপজেলার ৮৪ জন বীর মুক্তিযোদ্ধার ও মৃত ৭১ জন মুক্তিযোদ্ধা পরিবারের মধ্যে মাঝে স্মার্ট কার্ড ও ডিজিটাল সনদ বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৩০ আগস্ট) বেলা ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা মিলনায়তনে মুক্তিযোদ্ধাদের ওই সনদ ও স্মার্টকার্ড প্রদান করা হয়।

গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো. তমাল হোসেনের সভাপতিত্বে এ উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান মো. আনোয়ার হোসেন, পৌর মেয়র মো. শাহনেওয়াজ আলী, সহকারী কমিশনার (ভূমি) মো. আবু রাসেল, উপজেলা ভাইস চেয়ারম্যান মো. আলাল শেখ,মুক্তিযোদ্ধা এ্যাড. আব্দুস সাত্তার ,আব্দুর রাজ্জাক প্রমুখ।

অন্যদের মধ্যে উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শফিকুল ইসলাম,চলনবিল প্রেসক্লাবের সভাপতি এমএম আলী আক্কাছ,গুরুদাসপুর মডেল প্রেসক্লাবের সভাপতি মোঃ মাজেম আলী মলিন, বীর মুক্তিযোদ্ধাগণ, ইলেক্ট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
ডিজিটাল সনদ ও স্মার্টকার্ড পেয়ে মুক্তিযোদ্ধারা বঙ্গবন্ধুর কণ্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa