ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

প্রতারনা ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক এনজিও কর্মকর্তা কারাগারে

গুরুদাসপুর বার্তা ডেস্ক
বৃহস্পতিবার, ২৫ আগস্ট ২০২২   ৩২১ বার পঠিত
প্রতারনা ও অর্থ আত্মসাতের মামলায় সাবেক এনজিও কর্মকর্তা কারাগারে

নাটোরের গুরুদাসপুরে অর্থ আত্মসাত ও চাকরী প্রদানের নামে প্রতারনার মামলায় সাবেক এনজিও কর্মকর্তা সুপ্রকাশ পাল কারাগারে। গত মঙ্গলবার সিরাজগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ১ এর বিচারক জেসমিন আরা এ আদেশ দেন। সুপ্রকাশ গুরুদাসপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক সত্যরঞ্জন পালের সন্তান।

আদালত ও মামলার নথিসুত্রে জানাগেছে, সুপ্রকাশ পাল দেশের সুনামধন্য একটি এনজিও’র ম্যানেজার,একাউন্টসসহ বিভিন্ন গুরুত্বপুর্ন পদে কর্মরত থাকাকালীন সময়ে তার সহকর্মীদের পদোন্নতি ও অন্যত্র সরকারী চাকরী পাইয়ে দেবার কথা বলে মোটা অংকের টাকা অনৈতিকভাবে গ্রহণ করে চাকরী ছেড়ে দেন।

অর্থ ফেরৎ ও সুবিচার পেতে আশরাফুল ইসলাম ও আরিফুল ইসলাম নামে দু’জন বাদী হয়ে চলতি বছরের ২৯ মে সিরাজগঞ্জ আদালতে দুটি মামলা দায়ের করেন (মামলা নং-১০৯ ও ১১০)। ওই মামলার ধায্য তারিখ গত মঙ্গলবার(২৩ আগষ্ট)সুপ্রকাশ পাল আদালতে হাজির হয়ে জামিন আবেদন করলে আদালত তা বাতিল করে তাকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন। বাদী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাডভোকেট শাহ আলম ডেভিড।

মামলার বাদি আশরাফুল ইসলাম বলেন, সুপ্রকাশ পাল তাঁর সহকর্মী থাকাকালে চাকরীর পদোন্নতির কথা বলে তাঁর কাছ থেকে ২ লক্ষ টাকা ঘুষ গ্রহন করে চাকরী ছেড়ে দিয়ে প্রতারনা করেছেন।
মামলার অপর বাদী আরিফুল ইসলাম জানান,তাঁর স্ত্রীকে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে চাকরী পাইয়ে দেবার কথা বলে ওই কর্মকর্তা ৫ লাখ ৫০ হাজার টাকা গ্রহন করে চাকরী-টাকা কোনটাই ফেরৎ না দিয়ে তালবাহানা করলে তিনি সুবিচার পেতে আদালতে মামলা করেন।

এর আগে ভুক্তভোগী পরিবার দুটির পক্ষে গত ৬ জুলাই গুরুদাসপুর থানার সামনের শাপলা চত্ত¡রে মানববন্ধন কর্মসুচি অনুষ্ঠিত হয়। এতে ভুক্তভোগী পরিবারের সদস্য ছাড়াও এলাকার বিপুল সংখ্যক জনসাধারণ অংশ গ্রহন করেন।

এ বিষয়ে সুপ্রকাশ পালের স্ত্রী লিপি রানী পাল মুঠোফোনে দাবী করেন তার স্বামী নির্দোশ। মিথ্যা ভিক্তিহীন মামলায় তাকে হয়রানী করা হচ্ছে। আদালতের মাধ্যমেই তিনি নিরপরাধ প্রমানিত হবেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa