ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ

নিজস্ব প্রতিবেদক
মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২   ১৩৬ বার পঠিত
প্রেস ক্লাবের সামনে বিএনপির সমাবেশ

পুলিশের গুলিতে ভোলার স্বেচ্ছাসেবক দলের সদস্য আব্দুর রহিম মাতব্বরের মৃত্যু ও অসংখ্য নেতাকর্মীকে আহত করার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি।

মঙ্গলবার (২ আগস্ট) সকাল সাড়ে ৯টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে এই বিক্ষোভ সমাবেশ শুরু হয়। ঢাকা মহানগর দক্ষিণ ও উত্তর বিএনপি সমাবেশটির আয়োজন করেছে।

এদিকে বিএনপির সমাবেশে কারণে প্রেস ক্লাবের সামনের সড়ক বন্ধ হয়েছে। এছাড়া, আশপাশের বিভিন্ন সড়কে যানজটের সৃষ্টি হয়েছে।

সরেজমিনে দেখা যায়, ঢাকা মহানগর উত্তর বিএনপির কয়েক হাজার নেতাকর্মী, সমর্থক সড়কের মাঝখানে বসে এবং আশপাশে জড়ো হয়ে বিক্ষোভ করছেন। এতে করে প্রেস ক্লাবের সামনের সড়কের এক পাশ পুরোপুরি বন্ধ হয়ে গেছে। ফলে সদরঘাট, যাত্রাবাড়ী, সায়েদাবাদ, মতিঝিল থেকে ছেড়ে আসা গণপরিবহনগুলোকে বিকল্প সড়ক ব্যবহার করতে হচ্ছে।

ঢাকা মহানগর বিএনপির সভাপতি আমান উল্লাহ আমানের সভাপতিত্বে এবং সদস্য সচিব আমিনুল হক ও রফিকুল আলম মজনুর সঞ্চালনায় আজকের সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখবেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa