ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

আপনার প্রেমিকা অন্য কাউকে ভালোবাসে বুঝবেন যেভাবে

লাইফস্টাইল ডেস্ক
মঙ্গলবার, ০২ আগস্ট ২০২২   ১৩০ বার পঠিত
আপনার প্রেমিকা অন্য কাউকে ভালোবাসে বুঝবেন যেভাবে

ভালোবাসা মানে আনন্দ নিয়ে বাঁচতে শেখা। তাইতো মানুষ ভালোবাসার সম্পর্কে জড়াতে চান। সম্পর্কের শুরুতে হাওয়ায় ‍উড়লেও একটা সময় নেমে আসতে হয় মাটির পৃথিবীতে। যেখানে আছে বিস্ময়ভরা বাস্তবতা, ভালোবাসার পাশাপাশি আছে ভালোবাসাহীনতাও। তাই সময়ের সঙ্গে সঙ্গে সব সম্পর্ক যে টিকে যাবে এমনটা নয়।

সম্পর্ক সুন্দরভাবে চালিয়ে যাওয়া মোটেই সহজ কিছু নয়। দুজনের দুটি পথ একই পথে নিয়ে আসা অনেকটা যুদ্ধের মতো। এই যুদ্ধে পরস্পরের সম্মতি ও সমর্থন থাকতে হয়। তবে এটিও জেনে রাখা জরুরি যে সম্পর্ক সব সময় সঠিক পথে না-ও এগোতে পারে। কিছু ক্ষেত্রে তৈরি হতে পারে সমস্যা।

মানুষ প্রথম দিকে অনেকটা আবেগ থেকেই সম্পর্কে জড়ান। এরপর একটা সময় হয়তো তার মনে হতে পারে যে, সম্পর্কটি সঠিক নয়। তখন তিনি সেই সম্পর্ক থেকে বেরিয়ে আসতে চান। অথবা এমনও হতে পারে, অন্য কাউকে দেখে মনে হতে পারে যে সেই মানুষটি বেশি সঠিক। একটি সম্পর্কে থাকা অবস্থায় অন্য কাউকে ভালোলাগা বা ভালোবাসা নৈতিক দিক দিয়ে ঠিক না হলেও অস্বাভাবিক ঘটনা নয়। কিছু লক্ষণ আছে যা দেখলে বুঝতে পারবেন আপনার প্রেমিকা অন্য কাউকে ভালোবাসে-

কথা বলা কমিয়ে দেওয়া

ভালোবাসায় বিশ্বাস না থাকলে আর কী থাকে! ভালোবাসা প্রথম দিকে বেশি থাকলেও একটা সময়ে তা স্তিমিত হয়ে আসতে পারে। প্রথম দিকে বেশি কথা হলেও যদি একটা সময় আপনার প্রেমিকা তা কমিয়ে দেয়, তবে সতর্ক হোন। কোনো কারণ ছাড়াই যদি তিনি আপনাকে এড়িয়ে চলতে থাকেন, ফোনে কম কথা বলেন বা একেবারে বন্ধ করে দেন তাহলে তাকে সরাসরি জিজ্ঞেস করুন।

আপনাকে বারবার ছোট করা

ভালোবাসার মানুষকে সম্মান করা জরুরি। আপনার প্রেমিকা যদি আপনাকে বারবার ছোট করার চেষ্টা করে তবে বুঝবেন কিছু একটা ঝামেলা রয়েছে। কারণ এটি মোটেও সাধারণ লক্ষণ নয়। এ ধরনের আচরণ করলে বুঝে নিতে হবে, সম্পর্ক বেশি দূর এগোবে না। তাই সবচেয়ে ভালো হয় আপনি নিজ থেকে সরে এলেই।

একটুতেই ঝামেলা পাকানো

খেয়াল করলে দেখবেন, তিনি একটু কিছু হলেই ঝামেলা পাকানোর চেষ্টা করছেন। তাই কথায় কথায় ঝামেলা বেঁধে যাওয়াও স্বাভাবিক। এর বড় কারণ হলো, তিনি আপনাকে আর ভালোবাসেন না। আপনাকে ছেড়ে হয়তো অন্য কারও হাত ধরতে চাইছেন। যদি আপনার কোনো অপরাধ না থাকে বা আগে থেকে কোনো সমস্যা না থাকে তবে তার হঠাৎ এমন আচরণ দেখলে সতর্ক হোন।

আপনার পরিবারকে ছোট করছে

মানুষ যখন সহজে নিজের আকাঙ্ক্ষা পূরণ করতে না পারে তখন অন্য পথ বেছে নেয়। পরিবারের প্রতি আপনার ভালোবাসার কথা তিনি নিশ্চয়ই জানেন। তাই বেছে বেছে সঠিক জায়গাতেই আঘাত করতে চান যেন আপনি তাকে ছেড়ে দেন। এক্ষেত্রে দেখবেন তিনি আপনার পরিবার সম্পর্কে যা খুশি তাই বলে যাচ্ছেন। এমনটা দেখলে সতর্ক হোন।

দেখা করতে না চাইলে

রাগ কিংবা অভিমানের পর্ব চলতে থাকলে দেখা করা বন্ধ করে দেয় অনেকেই। কিন্তু আপনার প্রেমিকা যদি কোনো কারণ ছাড়াই দেখা করা বন্ধ করে দেন তাহলে হতে পারে অন্য কোনো কারণ রয়েছে। অনেক সময় ফোন ধরাও বন্ধ করে দিতে পারেন। এ ধরনের আচরণ দেখলে আগে ভেবে দেখুন কোনো কারণ আছে কি না। যদি না থাকে, তবে হয়তো আপনার প্রেমিকা নতুন পথে হাঁটছেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa