ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে নানা আনুষ্ঠানিকতায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ০৫ আগস্ট ২০২২   ২৫৫ বার পঠিত
গুরুদাসপুরে নানা আনুষ্ঠানিকতায় শহীদ ক্যাপ্টেন শেখ কামালের জন্মদিন পালিত

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জ্যেষ্ঠ পুত্র, মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক এবং ক্রীড়া ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শহীদ শেখ কামালের ৭৩তম জন্মবার্ষিকী উপলক্ষে নাটোরের গুরুদাসপুরে দিনভর কর্মসূচি পালন করেছে উপজেলা প্রশাসন। উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তমাল হোসেনের সভাপতিত্বে ওই কর্মসুচীর উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল কুদ্দুস।
উপজেলা প্রশাসন সুত্রে জানাগেছে,শুক্রবার (৫আগস্ট) সকাল ৮টায় উপজেলা পরিষদ চত্বরে শহীদ শেখ কামালের প্রতিকৃতি ও মুক্তিযোদ্ধা কমপ্লেক্স চত্তরে বঙ্গবন্ধুর ম্যুরালে পুস্পস্তবক অর্পন করা হয়। এর পর সকাল সাড়ে ৮ টায় উপজেলা পরিষদ মিলনায়তনে শহীদ শেখ কামালের জীবন ও কর্ম নিয়ে আলোচনা ও স্মৃতিচারন করা হয়। পর্যায়ক্রমে ক্রিড়া সামগ্রী ও গাছের চারা বিতরন,বিশেষ দোয়া, বিকালে ফুটবল ও ক্রিকেট ম্যাচের আয়োজন করা হয়।


পুস্পস্তবক ও আলোচনানুষ্ঠানে উপস্থিত ছিলেন-স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস,উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,পৌর মেয়র শাহনেওয়াজ আলী,ভাইস চেয়ারম্যান আলাল শেখ,মহিলা ভাইস চেয়ারম্যান রোকসান আক্তার,সহকারী কমিশনার(ভুমি) আবু রাসেল,ওসি আব্দুল মতিন প্রমুখ। এ সময় বীরমুক্তিযোদ্ধা,সরকারী কর্মকর্তা-কর্মচারী,আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মি,ক্রিড়াবিদ ও সংগঠনের নেতৃবর্গ, শিক্ষক,সাংবাদিকসহ বিভিন্ন শ্রেনীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
স্মৃতিচারণ ও আলোচনানুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আব্দুল কুদ্দুস বলনে,শেখ কামাল ছিলেন একজন সৃজনশীল উদ্যমী প্রাণবন্ত ও রাজনীতি সচেতন তরুণ। যিনি মুক্তিযুদ্ধে অস্ত্র ধরেছেন আবার যুদ্ধ পরবর্তী একজন সংগঠক হিসেবে ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের অসামান্য অবদান রেখেছেন এবং সামাজিক কর্মকান্ডে তরুণদের অংশগ্রহণকে উদ্বুদ্ধ করেছেন।
উল্লেখ্য- শহীদ শেখ কামাল ১৯৪৯ সালের এই দিনে তদানীন্তন গোপালগঞ্জ মহুকমার টুঙ্গীপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। ১৯৭৫ সালের ১৫ আগস্টের কালরাতে বিপথগামী একদল সেনাকর্মকর্তার নির্মম বুলেটে মাত্র ২৬ বছর বয়সে শাহাদাতবরণ করেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa