ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা

সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ১৭ আগস্ট ২০২২   ২৪৮ বার পঠিত
গুরুদাসপুরে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মোটরসাইকেল শোভাযাত্রা

২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে সিরিজ বোমা হামলার প্রতিবাদে মোটর সাইকেল শোভাযাত্রা ও পথসভা করেছে নাটোরের গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন।
বুধবার (১৭ আগষ্ট ) বিকাল ৬টায় পৌরসদরের চাঁচকৈড় বাজারস্থ ধানহাটা চত্তর থেকে ৫ শতাধিক মোটর সাইকেলের একটি বর্নিল শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌরসদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে। উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক ও পৌর মেয়র শাহনেওয়াজ আলী এতে নেতৃত্বে ।

শোভাযাত্রায় অন্যদের মধ্যে উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেন,উপজেলা আ.লীগের সি.সহ সভাপতি আব্দুল বারী, পৌর আ.লীগের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম,রাবি ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা,জেলা পরিষদ সদস্য মেহেদী হাসান,তাহের সোনার, প্রমুখ উপস্থিত ছিলেন। শোভাযাত্রা শেখে চাঁচকৈড় বাজারস্থ সিএম সপিং কমপ্লেক্সের সামনে সংক্ষিপ্ত পথসভা করে। এতে সভাপতিত্ব করেন পৌর আ.লীগের সভাপতি আলহাজ জাহিদুল ইসলাম।

বক্তারা বলেন, ২০০৫ সালে জামাত-বিএনপি সরকারের মদদে জঙ্গী গোষ্ঠী একযোগে ৬৩টি জেলায় সিরিজ বোমা হামলা করে। তার বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণ নাশের চেষ্টাও করেছে বারবার কিন্তু সফল হয়নি। বর্তমান আওয়ামী সরকার ক্ষমতায় সেসব জঙ্গী গোষ্ঠীকে কঠোর হাতে দমন করার ফলে দেশের সকল ধর্মের মানুষ শান্তিতে বাস করছে। বর্তমান সরকারের নেতৃত্বে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠন জনগনের জানমালের নিরাপত্তা বিধানে বদ্ধপরিকর। দেশ বিরোধী যে কোন ষড়যন্ত্র প্রতিহতে আ.লীগ সোচ্চার রয়েছে বলেও তারা জানান।

উল্লেখ্য- ২০০৫ সালের ১৭ আগস্ট সারাদেশে একযোগে সিরিজ বোমা হামলা চালায় নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামায়াতুল মুজাহিদীন বাংলাদেশ (জেএমবি)। ওইদিন জঙ্গিরা বেলা ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে রাজধানীসহ ৬৩ জেলার সাড়ে চারশ স্থানে পাঁচশ বোমা বিস্ফোরণ ঘটায়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa