ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

নাটোরের বাগাতিপাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে ভ্যান চালকদের অবরোধ

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ১২ আগস্ট ২০২২   ১৩৫ বার পঠিত
নাটোরের বাগাতিপাড়ায় ভাড়া বৃদ্ধির দাবিতে ভ্যান চালকদের অবরোধ

নাটোরের বাগাতিপাড়ায় ব্যাটারি চালিত ভ্যানের ভাড়া বৃদ্ধির দাবিতে অবরোধ করেছে স্থানীয় ভ্যান চালকরা । ভ্যানের ব্যাটারী,টাইয়ার,টিউব সহ পার্টসের দাম বেড়ে যাওয়ায় এবং দ্রব্যমূল্যর দাম লামহীন বৃদ্ধি পাওয়ায় জীবন চালাতে অসম্ভব হওয়ায়, বর্তমান ভাড়া বৃদ্ধির দাবিতে ১০আগস্ট বুধবার সকালে উপজেলার কাদিরাবাদ ক্যান্ট: এলাকার দয়ারামপুর ইউনিয়ন পরিষদের সামনে ভ্যান চালানো বন্ধ করে এই কর্মসূচী শুরু করে।

এসময় বক্তব্য দেন,তালতলার ভ্যান চালক সলেমান প্রামানিক ও আব্দূল হালিম ,বাটিকামারীর সাইফুল ইসলাম ও দুলু মিয়া ,মিশ্রীপাড়ার লিটন আলী ও সহিদ হোসেন প্রমূখ সহ স্থানীয় ভ্যান চালক গণ ।
এ সময় বক্তারা দয়ারামপুর বাজার থেকে বাউয়েট বিশ্ববিদ্যালয়, বাটিকামারী ,তালতলা ,চিথলী পাড়া ,নন্দীকুজা ,ফুলবাড়ি এলাকার ভাড়া ১০ টাকা ও সোনাপুর বাজার ১৫ টাকা এবং মালঞ্চী বাজার, আব্দুলপুর রেলজংশন, চাঁদপুর বাজার ২০ টাকা করার জন্য সকল যাত্রী ও সাধারণরের প্রতি আহবান জানান।দাবি আদায় না হলে আগামী কাল সকাল থেকে আবার ও একই কর্মসূচী দেওয়া হবে বলে জানান মিশ্রীপাড়ার ভ্যান চালক লিটন আলী।

অবরোধের কথা জানিয়ে স্থানীয় ইউ.পি চেয়ারম্যান মাহাবুর ইসলাম মিঠু বলেন, কাউকে বেশী ভাড়া নিতে দেওয়া হবে না , তবে য়াত্রীদের বুঝিয়ে শুনে তারা দিলে ,কেউ নিলে আমার কোন আপত্তি নাই।
বাগাতিপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ সিরাজুল ইসলাম জানান, অবরোধ করছে এমন খবর শুনে, পুলিশ পাঠায়ে তা ছত্রভঙ্গ করে দেওয়া হয়েছে এবং কেউ যদি আপশে বেশি ভাড়া দেয় সেটা নিবে কিন্তু জোর করে বেশী ভাড়া নেওয়া যাবেনা বলে, ভ্যান চালকদের জানানো হয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa