ঢাকা
২৮ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

উত্তরবঙ্গে তাপমাত্রা কমার আভাস

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২   ১৫১ বার পঠিত
উত্তরবঙ্গে তাপমাত্রা কমার আভাস

দেশের উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তবে সারাদেশে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

রোববার (২৫ সেপ্টেম্বর) আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ মো. বজলুর রশিদ এ তথ্য জানান।

তিনি বলেন, উত্তরাঞ্চলে দিনের তাপমাত্রা কমার আভাস থাকলেও দেশের অন্যান্য অঞ্চলের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকবে।

তিনি জানান, আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রংপুরের রাজারহাটে ২২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। এছাড়া, গতকালের সর্বোচ্চ তাপমাত্রা ছিল যশোরে ৩৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

বৃষ্টিপাতের তথ্য এই আবহাওয়াবিদ বলেন, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায়; রাজশাহী ও ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দুই-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে।

সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে মাঝারি ধরনের ভারি থেকে ভারি বর্ষণ হতে পারে। আগামী ৭২ ঘণ্টা অর্থাৎ তিন দিনের মধ্যে সারাদেশেই বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে পারে।

গত ২৪ ঘণ্টায় সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রংপুরের তেঁতুলিয়ায় ১৫০ মিলিমিটার।

সিনপটিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, মৌসুমি বায়ুর অক্ষ উত্তর প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের মধ্যাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তরপশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের অন্যত্র মাঝারি অবস্থায় রয়েছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa