ঢাকা
১৫ জুলাই ২০২৬
Advertise with us

এসএসসি ৯৩ ব্যাচের মিলন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
শুক্রবার, ০৯ সেপ্টেম্বর ২০২২   ৩৫৩ বার পঠিত
এসএসসি ৯৩ ব্যাচের মিলন মেলার প্রস্তুতি সভা অনুষ্ঠিত

এসএসসি ১৯৯৩ ব্যাচ (আমরা ৯৩) এর নাটোরে মিলন মেলার আয়োজন ঘিরে প্রস্ততিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকাল ৪ টায় নাটোর সদরের আলাইপুরস্থ কাজী টাওয়ারের গোল্ডেন সিটি চাইনিজ রেস্তোরায় আমরা ৯৩ নাটোর জেলা এডমিন শহিদুল ইসলামের সভাপতিত্বে ওই সভা অনুষ্টিত হয়।

 

আয়োজকসুত্রে জানা গেছে,‘এসো বন্ধু ভাতৃত্বের ছায়াতলে সকল দুঃখ কষ্ট, ভেদাভেদ ভুলে’ শ্লোগানকে সঙ্গী করে সারা বাংলাদেশের এসএসসি ৯৩ ব্যাচের বন্ধু মিলন মেলা আগামী ২৮ অক্টোবর শুক্রবার নাটোর রাজবাড়ি অনুষ্ঠিত হবে। বন্ধু মিলন মেলায় অংশ গ্রহন করবেন বাংলাদেশের সকল জেলার এসএসসি ৯৩ ব্যাচের বন্ধুরা। দিনভর বর্নাঢ্য আয়াজন শেষে অনুষ্ঠিত হবে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।

প্রস্তুতি সভায় আয়োজনের অগ্রগতি প্রতিবেদন উপস্থাপন করা হয়। এরই মধ্যে মুল কমিটি,উপদেষ্টা কমিটিসহ বিভিন্ন উপকমিটি গঠন করা হয়েছে। মাত্র ৮০০ টাকা রেজিষ্ট্রেশান ফি মাধ্যমে ফরমপুরন কার্যক্রমে অংশ নিতে বন্ধুদের আহবান জানানো হয়েছে।। তবে আয়োজন সফল,সুন্দর,সার্থক করতে আর্থিক সংগতিপুর্ন বন্ধুদের স্বেচ্ছায় রেজিষ্ট্রেশান ফির বাইরের অতিরিক্ত অর্থ প্রদানের অনুরোধ করা হয়েছে।

প্রস্তুতি সভায় উপস্থিত ছিলেন-এ্যাড হাসিবুল হাসান বুলেন,সিহাব উদ্দিন,সাজেদুর রহমান সাজ্জাদ,শিবলু, জাহাঙ্গীর আলোম মিঠু, রেনু খৃষ্টিয়ান,শাহাদৎ হোসেন,সুরাইয়া খাতুন,আছাদুজ্জামান দুদু,সবুজ বিশ্বাস লালন, সিরাতুন্নেছা,মইনুল হক,মলয়,রাজিব হায়দার,মিলন,শরিফুল ইসলাম,তুষার প্রমুখ।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa