ঢাকা
১৬ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে জেলা পরিবহন শ্রমিক নেতাদের গনসংবর্ধনা

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
সোমবার, ১২ সেপ্টেম্বর ২০২২   ১৮৭ বার পঠিত
গুরুদাসপুরে জেলা পরিবহন শ্রমিক নেতাদের গনসংবর্ধনা

নাটোর আন্তজেলা পরিবহন শ্রমিক ইউনিয়ন (৩৩৫) এর নবনির্বাচিত কমিটির সদস্যদের গনসংবর্ধনা প্রদান করেছে চাঁচকৈড়-গুরুদাসপুর শাখা কার্যালয়। সোমবার (১২ সেপ্টেম্বর) রাত ৮ টার দিকে চাঁচকৈড়-গুরুদাসপুর শাখা কার্যালয়ের আয়োজনে ওই গনসংবর্ধনা প্রদান করা হয়।
আয়োজকসুত্রে জানা গেছে,গত ৩ সেপ্টেম্বর নাটোর জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের নির্বাচন অনুষ্টিত হয়। ওই নির্বাচনে ওই নির্বাচনে আলহাজ কামরুল ইসলাম সভাপতি ও শফিকুল ইসলাম কালিয়া সাধারণ সম্পাদক নির্বাচিত হন। নির্বাচিত ওই কমিটির সকল সদস্যকে চাঁচকৈড়-গুরুদাসপুর শাখা কার্যালয়ের পক্ষ থেকে গনসংবর্ধনা প্রদান করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শাখা কার্যালয়ের সভাপতি ইউসুফ আলী মোল্লা অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন সাধারণ সম্পাদক আমিন হোসেন ।

নবনির্বাচিত কমিটির সকল সদস্যকে ফুলের তোড়া ও মালা দিয়ে বরণ করে নেয়া হয়। সংবর্ধিতদের পক্ষে নব নির্বাচিত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম কালিয়া বলেন,শ্রমিকদের শ্রমে ঘামে দেশে উন্নয়নের চাকা সচল থাকে। পরিবহন শ্রমিকদের স্বার্থ রক্ষায়, তাদের জীবনমান উন্নয়নে নির্বাচিত কমিটি কাজ করবে।

গনসংবর্ধনা অনুষ্ঠানে শাখা কার্যালয়ের উপদেষ্টা অধ্যক্ষ মকলেছুর রহমান এলিন,শ্রমিক নেতা গামা,রেজাউল করিম শাহ সহ শাখা কার্যালয়ের সকল সদস্য,সুধিজন,সাংবাদিক,ব্যবসায়ী ও রাজনৈতিক ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।

 

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa