ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে দেশীয় প্রজাতীর ৯১টি পাখি অবমুক্ত

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
মঙ্গলবার, ২০ সেপ্টেম্বর ২০২২   ১৯০ বার পঠিত
গুরুদাসপুরে দেশীয় প্রজাতীর ৯১টি পাখি অবমুক্ত

নাটোরের গুরুদাসপুরে পরিবেশকর্মীরা শিকারীর বন্দিদশা থেকে বিভিন্ন প্রজাতীর ৯১টি পাখি উদ্ধার করেছে। উদ্ধার করা পাখিগুলো পরিবেশকর্মীদের নিয়ে উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মো.তমাল হোসেন আমবাগান চত্ত্বরে অবমুক্ত করেন। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) সকালে পাখিগুলো উপজেলার মশিন্দা ও ধারাবারিষা ইউনিয়নের বিভিন্ন জায়গা খেকে উদ্ধার করা হয়।

জানাগেছে, গোপন তথ্যের ভিত্তিতে মঙ্গলবার ভোরে উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসানের নেতৃত্বে একদলকর্মী উপজেলার ধারাবারিষা ইউনিয়নের চরকাদহ ও মশিন্দা ইউনিয়নের হাঁসমারি গ্রামের মাঠে পাখি উদ্ধার অভিযান শুরু করেন।

অভিযানে চরকাদহ মাঠে শিকারীর জালে আটকা অবস্থায় ১০টি শালিক পাখি ও হাঁসমারি মাঠ থেকে শিকারীর তৈরি ফাঁদ থেকে ৭০টি ঘুঘু পাখি উদ্ধার করেন। মাঠ থেকে উদ্ধার হওয়া পাখি গুলো সেখানেই অবমুক্ত করা হয়।

পরিবেশ কর্মীরা হাসমারীর গ্রামের পাখি শিকারীর বাড়ি থেকে খাঁচাবন্দি শিকারি বক,কোড়া,ডাহুক,ঘুঘুসহ ৭টি পাখি উদ্ধার করেন। পরে খাঁচাবন্দি ১১টি শিকারী পাখি উপজেলা নির্বাহী অফিসারের আমবাগানে অবমুক্ত করা হয়েছে। অভিযানে শিকারের জন্য ব্যবহার করা ৩০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জালের ফাঁদ, লোহার ৫০ মিটার ফাঁদ ও ১২টি খাঁচা ধ্বংস করা হয়েছে। তবে এসময় কোন শিকারীকে পাওয়া যায়নি।

গুরুদাসপুর উপজেলা জীববৈচিত্র্য রক্ষা কমিটির সাধারণ সম্পাদক নাজমুল হাসান বলেন, চলনবিলসহ উপজেলার নদী,নালা,খাল,বিলে পানি কমতে শুরু করেছে। এ মৌসুমে খাদ্য সংগ্রহে দেশী পাখির সাথে অতিথি পাখির বিচরন বেড়ে যায়। এ সুযোগে কিছু অসাধু শিকারী বাড়তি আয়ের আশায় পাখি শিকার করে। পাখি শিকার বন্ধে পরিবেশ কর্মীরা পাখিগুলো সংগ্রহ কওে অবমুক্ত করছেন। শিকারীদের দন্ডনীয় আইনের বিষটি কথা অবগত ও সতর্ক করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও)মো.তমাল হোসেন বলেন,পাখি পরিবেশের ভারসাম্য রক্ষা করে। ক্ষতিকর কিট পতঙ্গ খেয়ে নিভৃতে আমাদের উপকার করে চলেছে। জীববৈচিত্র্য রক্ষা ও পাখি শিকার বন্ধে প্রশাসনের অভিযান অব্যাহত আছে। প্রশাসন ও পরিকেশ কর্মীদের মাধ্যমে শিকারীদের পাখি শিকারে নিরুৎসাহিত করা ও আইনী দন্ডের বিধি সম্পর্কে অবগত কর হচ্ছে।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa