ঢাকা
২৭ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুরে সোনালী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২   ১৭৯ বার পঠিত
গুরুদাসপুরে সোনালী ব্যাংকের কর্মশালা অনুষ্ঠিত

নাটোরের গুরুদাসপুরে জালনোট প্রতিরোধে সচেতনতা বৃদ্ধিমূলক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৫ সেপ্টেম্বর) সকাল ১১টায় গুরুদাসপুর উপজেলা পরিষদ মিলনায়তনে বাংলাদেশ ব্যাংক রাজশাহী শাখার উদ্যোগে ও সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার সহযোগিতায় ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।

আয়োজক সুত্রে জানাগেছে,শুধুমাত্র জলনোট শনাক্তকরনের অভাবে প্রয়শঃই সর্বসাধারণকে পরতে হয় বিড়ম্বনায়। জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে সর্বসাধারণকে সচেতনত করতেই এমন আয়োজন।

কর্মশালায় সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক গুরুদাসপুর শাখার ব্যবস্থাপক হাফিজুর রহমান। সঞ্চালনায় ছিলেন চাঁচকৈড় শাখার ব্যবস্থাপক মোঃ মনিরুজ্জামান রাসেল। কর্মশালায় বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ তমাল হোসেন,উপজেলা চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন,পৌর মেয়র শাহনেওয়াজ আলী,ভাইস চেয়ারম্যান মোঃ আলাল শেখ, মহিলা ভাইস চেয়ারম্যান রোকসানা আকতার লিপি, বাংলাদেশ ব্যাংক রাজশাহীর উপ-পরিচালক এ.এম হায়দার,সহকারী পরিচালক মোঃ শাহিনুর ইসলাম প্রমুখ।

এসময় স্থানীয় সকল ব্যাংকের শাখা ব্যাবস্থাপক,কমকর্তা-কর্মচারী,শিক্ষক,ব্যাবসায়ী,সাংবাদিকসহ সমাজের নানা শ্রেণি পেশার মানুষ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা জাল টাকা চেনার পদ্ধতি, জাল টাকার কুফল ও প্রভাব সম্পর্কে জনসাধারণকে অবহিত করেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa