ঢাকা
২১ জুলাই ২০২৬
Advertise with us

গুরুদাসপুরে ১৫ ও ২১ আগষ্ট স্বরনে শোক সমাবেশে জনস্ত্রোত

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
বৃহস্পতিবার, ০১ সেপ্টেম্বর ২০২২   ১৭৩ বার পঠিত
গুরুদাসপুরে ১৫ ও ২১ আগষ্ট স্বরনে শোক সমাবেশে জনস্ত্রোত

নাটোরের গুরুদাসপুরে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে জাতীয় শোক দিবস ও গ্রেনেড হামলায় নিহতদের স্বরনে শোক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৩১আগষ্ট) শেষ বিকালে গুরুদাসপুর সরকারী পাইলট স্কুল মাঠে উপজেলা আ.লীগের সভাপতি এ্যাড.আনিসুর রহমানের সভাপতিত্বে ওই সভাটি জনস্ত্রোতে পরিনত হয়।

আয়োজকসুত্রে জানাগেছে, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার পরিবার সকল শহীদের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী ও ২১ আগষ্ট বিএনপি জামাত জোটের গ্রেনেড হামলায় নিহতদের স্বরণে অনুষ্ঠিত সভায় নাটোর জেলা,গুরুদাসপুর-বড়াইগ্রাম উপজেলার বিভিন্ন ইউনিয়নের নেতা কর্মির অংশ গ্রহনে লোকারণ্যে পরিনত হয়।

শোক সমাবেশে প্রধান বক্তা ছিলেন স্থানীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক আব্দুল কুদ্দুস। বিশেষ অতিথি ছিলেন নাটোর সদরের উপজেলা চেয়ারম্যান ও জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান।

অন্যদের মধ্যে কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি কোহেলী কুদ্দুস মুক্তি,এমপি পুত্র আসিফ আব্দুল্লাহ কুদ্দুস শোভন,বড়াইগ্রাম উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল কুদ্দুস মিয়াজি,সাধারণ সম্পাদক এ্যাড. মিজানুর রহমান মিজান,বনপাড়া পৌর মেয়র কেএম জাকির হোসেন, বড়াইগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান আতাউর রহমান আতা,গুরুদাসপুর উপজেলা ভাইস চেয়ারম্যান আলাল শেখ, গুরুদাসপুর পৌর আ.লীগের সম্পাদক আরিফুল ইসলাম বিপ্লব,যুগ্ম সম্পাদক রেজাউল করিম সবুজ প্রমুখ বক্তব্য রাখেন।

প্রধান বক্তা জেলা আ.লীগের সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম রমজান বলেন,১৫ আগষ্টে জাতীর জনকসহ পরিবারের সকল সদস্য ২১ আগষ্টে প্রধানমন্ত্রীসহ শীর্ষ নেতাদের হত্যার চেষ্টা একসুত্রে গাঁথা। হত্যার রাজনীতি বিএনপি-জামাতের পুরাতন খেলা। সেখান থেকে বেড়িয়ে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিয়ে জনপ্রিয়তার প্রমানে দাবী জানান তিনি। বলেন,নাটোরে অপরাজনীতির জন্য এক ইঞ্চিও ছাড় নয়। আগামী জাতীয় নির্বাচনে নেতা-কর্মিদের ঐক্যবদ্ধ থাকার আহবান জানান তিনি।

সভা শেষে জাতির জনকসহ ১৫ আগষ্ট ও ২১ শে আগষ্টে শাহাদাৎ বরণকারী সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয় হয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa