ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

গুরুদাসপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আহম্মদ আলীর প্রচারনা

অধ্যাপক সাজেদুর রহমান সাজ্জাদ
বুধবার, ০৭ সেপ্টেম্বর ২০২২   ৩৪২ বার পঠিত
গুরুদাসপুর উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আহম্মদ আলীর প্রচারনা

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আহম্মদ আলী মোল্লা  

বাংলাদেশ আওয়ামী লীগ নাটোরের গুরুদাসপুর উপজেলা শাখা’র সম্মেলন অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্টিত হবার কথা রয়েছে। সম্মেলনকে ঘিরে এরই মধ্যে নেতা-কর্মিদের মধ্যে উৎসবের আমেজ বিরাজ করছে। ওই সম্মেলনে নিজের প্রার্থীতা ঘোষনা দিয়ে প্রচার প্রচারনায় ব্যস্তসময় পার করছেন বাংলাদেশ আ-লীগ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্য ও রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সভাপতি আহম্মদ আলী মোল্লা। তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান।

গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রার্থী আহম্মদ আলী মোল্লা বলেন, উপজেলা আওয়ামী লীগে একজন দক্ষ,পরিক্ষিত,কর্মিবান্ধব, সৎ নেতৃত্ব এখন সময়ের দাবি। ছাত্রজীবন থেকে তিনি যোগ্যতার পরীক্ষায় উত্তির্ন। টেন্ডারবাজি, চাঁদাবাজি, মাদক এবং কোন অপরাধমুলক কর্মকান্ডে তার সম্পৃক্ত নেই। তার পুরস্কার হিসাবে বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা তাকে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি নির্বাচীত করেছিলেন। বর্তমানে তিনি বাংলাদেশ কেন্দ্রীয় কৃষি ও সমবায় উপ-কমিটির সদস্যের দায়িত্ব পালন করছেন।

আহম্মদ আলী মোল্লা বলেন,‘বর্তমান রাজনৈতিক প্রেক্ষাপটে দেশবাসী ও আওয়ামী লীগের হাইকমান্ড যেমন ব্যক্তিত্ব খুঁজছেন তার মানদন্ডে তিনি নিজেকে শতভাগ যোগ্য মনে করেন। যোগ্যতার প্রমান দিতেই তিনি গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হতে চান।
বাংলাদেশ আ.লীগ তাঁকে গুরুদাসপুর উপজেলা শাখার দায়িত্ব দিলে তিনি সংগঠনকে ঢেলে সাজিয়ে সেখানে প্রকৃত ত্যাগী আওয়ামী লীগ নেতাকর্মীদের স্থান করে দিতে চান। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে ছাত্র রাজনীতি,আওয়ামী লীগ পরিবারের সন্তান এমন ব্যক্তিদের অগ্রাধিকারের কথা জানান তিনি।
আহম্মদ আলী মোল্লা ৩০ বছরেরও বেশি রাজনৈতিক জীবনে দলের সিদ্ধান্তের বাহিরে যাননি। গত জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-৪ আসন (গুরুদাসপুর-বড়াইগ্রাম) থেকে মনোনয়ন প্রত্যাশী ছিলেন তিনি। দলীয় মনোনয়ন না পেলেও নৌকার পক্ষে কাজ করে নৌকা মার্কাকে জয়লাভ করিয়েছিলেন।

১/১১ শেখ হাসিনার মুক্তির আন্দোলন,জামায়াত-বিএনপি ও শিবিরের তান্ডবের বিরুদ্ধে রুখে দাড়িয়ে ছিলেন। শুধু তাই নয়,আওয়ামী লীগের দুঃসময়ে প্রতিটি আন্দোলন সংগ্রামে রাজপথে ভূমিকা রেখেছি। এখনও দলকে সু-সংগঠিত করতে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছি বলে জানান আহম্মদ আলী মোল্লা ।

উল্লেখ্য-নাটোর জেলার গুরুদাসপুর উপজেলার ধারাবারিষা ইউনিয়নের মধ্যবিত্ত্ব আওয়ামী পরিবারে জন্ম আহম্মদ আলী মোল্লার। পারিবারিক ভাবেই আওয়ামী লীগ। ১৯৯৮ সালে ধারাবারিষা ইউনিয়ন ছাত্রলীগের সদস্য হিসেবে নির্বাচিত হন। ধারাবারিষা মুজিবসেনা সংঘের প্রতিষ্ঠাতা সভাপতিও ছিলেন তিনি। ২০১১ সালে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ক্রীড়া সম্পাদক ও পরে ২০১১ সালে রাজশাহী বিশ^বিদ্যালয়ের ছাত্রলীগের সভাপতি হিসেবে নির্বাচিত হন আহম্মদ আলী মোল্লা। সেখান থেকে এইচ.এস.সি পাশ করে এবং রাজশাহী বিশ^বিদ্যালয় থেকে গ্রাজুয়েশন শেষ করে।

আহম্মদ আলী মোল্লা রাজশাহী মহানগর ঘাতক দালাল নির্মূল কমিটির সহ সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি সামাজিক কর্মকান্ডে রাখছেন অভাবনীয় ভূমিকা। বানভাসি, করোনা মহামারী, শীতার্ত মানুষের পাশে দাড়িয়ে দিয়েছেন নগদ অর্থ,স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী, কম্বল ও খাবার।
গুরুদাসপুর উপজেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলন নিয়ে নাটোর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম রমজান মুঠোফনে জানান, সম্মেলন অক্টোবর মাসেই শেষ করার প্রস্তুতি নিচ্ছি আমরা। কেন্দ্রীয় আওয়ামী লীগের সিদ্ধান্তে ইলেকশান অথবা সিলেকশান পদ্ধতিতে নেতৃত্ব নির্বাচিত করা হবে। তবে সম্মেলনের পরিবেশ নষ্ট করার চেষ্টা করা হলে তাকে ছাড় দেওয়া হবেনা।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa