ঢাকা
০৭ আগস্ট ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে বিদেশে পাঠানোর নামে প্রতারনা ২৪ লাখ টাকা আত্মসাতের অভিযোগ গুরুদাসপুরে স্কুল মাঠে কাদা-জল বন্ধ শিক্ষার্থীদের খেলাধুলা সমাবেশ বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা সিন্ডিকেটের কবজায় পাটের বাজার, দাম বিপর্যয়ে চাষীদের ক্ষোভ শঙ্কিত জীবন-অনিরাপদ ব্যবসা প্রতিষ্ঠান নিরাপত্তা চেয়ে ব্যবসায়ীর সংবাদ সম্মেলন বর্ষার পানিতে টইটুম্বুর চলনবিলাঞ্চলে বাড়ছে ডিঙি নৌকার চাহিদা গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন
Advertise with us

চট্টগ্রামে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৯

নিজস্ব প্রতিবেদক
শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২   ৫৪৭ বার পঠিত
চট্টগ্রামে ডেঙ্গুতে ১ জনের মৃত্যু, আক্রান্ত ১৯

চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে। এ সময়ে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন আরও ১৯ জন।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে চট্টগ্রাম সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানানো হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. ইলিয়াস চৌধুরী বলেন, চলতি মাসে চট্টগ্রামে ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়েছে। শুক্রবার দুপুর ১২টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১৯ জন। আর এই সময়ে ডেঙ্গু আক্রান্ত হয়ে একজনের মৃত্যু হয়েছে। এই নিয়ে চলতি মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে ৫ জন মারা গেছেন।

সিভিল সার্জন কার্যালয় সূত্রে জানা গেছে, চলতি বছর চট্টগ্রামে মোট ৫৮৩ জন ডেঙ্গু আক্রান্ত হয়েছেন। এর মধ্যে বর্তমানে ১২ জন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa