ঢাকা
২৬ জুলাই ২০২৬
শিরোনাম
গুরুদাসপুরে সাত ইঞ্চি জমির দাবীতে দুই মামলা-হয়রানীর অভিযোগ তথ্যবিভ্রাট সংবাদের প্রতিবাদে ডা.জাহেদুলের সংবাদ সম্মেলন গুরুদাসপুরে দুর্নীতি প্রতিরোধ বিষয়ক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত নেতাকে দায়মুক্ত করতে এলাকাবাসীর মানববন্ধন ও সংবাদ সম্মেলন গুরুদাসপুরে আগুনে পুড়লো পেট্রোল পাম্প,দোকান ও বসতবাড়ি সংগঠন গতিশীল না থাকলে স্থানীয় নির্বাচনে বিজয় কঠিন হবে-সোহাগ গুরুদাসপুর পৌরসভার ৪৪ কোটি টাকার বাজেট ঘোষণা “দল সুসংঘটিত থাকলে বারবার সরকার ক্ষমতায় আসবে”-সোহাগ ক্যারিয়ারে সাফল্য পেতে তরুণদের ‘কমফোর্ট জোন’ থেকে বের হতে হবে প্রত্যন্ত অঞ্চলে আলো ছড়াচ্ছে ‘আল মদিনা’ পাঠাগার
Advertise with us

নিহত শাওনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক
রবিবার, ২৫ সেপ্টেম্বর ২০২২   ১১০ বার পঠিত
নিহত শাওনের পরিবারের দায়িত্ব নিল বিএনপি

মুন্সীগঞ্জে গুলিবিদ্ধ হয়ে নিহত যুবদলকর্মী শহিদুল ইসলাম শাওনের পরিবারের দায়িত্ব নিয়েছে বিএনপি।

শনিবার (২৪ সেপ্টেম্বর) রাতে বিষয়টি ঢাকা পোস্টকে জানান বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের সদস্য শায়রুল কবির খান।

তিনি বলেন, গুলশানে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে শাওনের বাবা ও ছোট ভাইয়ের সঙ্গে স্কাইপের মাধ্যমে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কথা বলেছেন। তিনি তাদের সান্ত্বনা দিয়েছেন এবং পরিবারের দায়িত্ব নিয়েছেন।

এ সময় উপস্থিত ছিলেন যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, সাধারণ সম্পাদক মোনায়েম মুন্না, সিনিয়র সহ-সভাপতি মামুন হাসান, সহ-সভাপতি নুরুল ইসলাম নয়ন প্রমুখ।

বুধবার মুন্সীগঞ্জের মুক্তারপুরে পুলিশের সঙ্গে বিএনপি নেতা-কর্মীদের সংঘর্ষ ঘটে। এ সময় গুরুতর আহত হন যুবদলকর্মী শাওন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তার মৃত্যু হয়।

SHARE NOW
Advertise with us
Advertise with us
Advertise with us
Archive Calendar
Su Mo Tu We Th Fr Sa